বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী

বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে দেশকে এখন উন্নয়নের রোল মডেল হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছে

হবিগঞ্জ প্রতিনিধি।। জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব মো: আবু জাহির বলেছেন বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে দেশকে এখন উন্নয়নের রোল মডেল হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছে। উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।  নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বড় সাকুয়া হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে  ২০ অক্টোবর দুপুরে যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে কর্তৃক মেধাবৃত্তি প্রদান ও স্মারকগ্রন্থ ‘হৃদয়ে নবীগঞ্জ’ এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব  আবু জাহির এমপি উপরোক্ত কথাগুলো বলেন৷যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউ.কে’র সভাপতি আলহাজ্ব মোঃ: আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে প্রধান শিক্ষক রুবেল মিয়া ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রত্নদীপ দাস রাজু’র যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ-১ (নবীগঞ্জ – বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী), নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারিয়ার, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: গিয়াস উদ্দিন, ট্রাস্টের সাবেক চেয়ারপার্সন অনর উদ্দিন জাহিদ, ট্রাস্টের সাবেক চেয়ারপার্সন আবুল কালাম আজাদ ছোটন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, হাজী আঞ্জব আলী হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলাতাফ আলী, প্রধান শিক্ষক রিয়াজুল করিম জানু সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।উল্লেখ্য যে, নবীগঞ্জ উপজেলার হাইস্কুল, কলেজ, মাদ্রাসার ২৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।


Tag
আরও খবর