কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অভয়নগরে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

যশোরের অভয়নগরে ৬২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এছাড়া ওয়ারেন্টভুক্ত অপর এক পলাতক আসামিকেও আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। মঙ্গলবার আটক ৪ জনকে যশোরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

আটক তিন মাদক কারবারি হলেন, উপজেলার মহাকাল গ্রামের আলীপুর বাজারের আলী হায়দারের ছেলে সোহেল আরমান হিরো (৩৪), বুইকারা গ্রামের ক্লিনিকপাড়ার আমির আলী সরদারের ছেলে হাসান মাহামুদ জনি (২৯) ও একতারপুর গ্রামের গ্রামতলা এলাকার মৃত ওমর আলী শেখের ছেলে সোহাগ শেখ (৪০)। ওয়ারেন্টভুক্ত আসামি 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১ মে) রাত আনুমানিক ১০ টার দিকে চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় ১০০ গ্রাম গাঁজাসহ একতারপুর গ্রামের গ্রামতলা এলাকার মৃত ওমর আলী শেখের ছেলে মাদক কারবারি সোহাগ শেখকে আটক করা হয়। একই দিন রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে উপজেলার বুইকারা গ্রামে ড্রাইভারপাড়া এলাকা থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ বুইকারা ক্লিনিকপাড়া এলাকার আমির আলী সরদারের ছেলে মাদক কারবারি হাসান মাহামুদ জনিকে আটক করা হয়। একই দিন মধ্যরাতে উপজেলার চেঙ্গুটিয়া বাজারে যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন সোহাগ পেট্রোল পাম্পের পাশে ফুড কর্ণারের সামনে থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মহাকাল গ্রামের আলী হায়দারের ছেলে চিহ্নিত মাদক কারবারি সোহেল আরমান হিরোকে আটক করা হয়।      


এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চার্জ) মিলন কুমার মন্ডল জানান, আটক ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত এক আসামিকে যশোরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আরও খবর