কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কেশবপুরে বিট পুলিশিং কমিটির আয়োজনে মতবিনিময় সভা


"বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি", "পুলিশই জনতা, জনতাই পুলিশ" "তথ্য দিন সেবা নিন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নে বিট পুলিশিং কমিটির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

গত শনিবার বিকেলে মঙ্গলকোট বাসস্ট্যান্ড চত্তরে এলাকার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সামছুর রহমান-এর সভাপতিত্বে ও মঙ্গলকোট ইউনিয়ন বিট পুলিশং এস,আই আবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, মঙ্গলকোট বাসস্ট্যান্ড বাজার কমিটির উপদেষ্টা অধ্যাপক আবুল হোসেন বিশ্বাস। বিশেষ অতিথির বক্তৃতা করেন, মঙ্গলকোট বাসস্ট্যান্ড বাজার কমিটির উপদেষ্টা আশুতোষ হালদার,  মঙ্গলকোট বাসস্ট্যাণ্ড বাজার কমিটি সাধারণ সম্পাদক জামাল উদ্দীন সরদার।

এসময় উপস্থিত জনসাধারণের মধ্যে এলাকার সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন, মাগুরখালি বাজার কমিটির সভাপতি শিক্ষক মোস্তোফা কামাল লিটন,  ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, সহকারী বিট পুলিশিং রবিউল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মঙ্গলকোট ইউনিয়ন ভিডিপি কমান্ডার আলতাফ হোসেন, মঙ্গলকোট ইউপি সদস্য মোসলেম উদ্দীন গোলদার, ইউপি সদস্য মমতাজ বেগম, ইউপি সদস্য মোমেনা বেগম, ইউপি সদস্য জহির রায়হান, ইউপি সদস্য কামরুল ইসলাম, গ্রাম পুলিশগন, বিভিন্ন বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন পর্যায়ের শ্রেণী পেশার মানুষ। মতবিনিময় সভায় মঙ্গলকোট বাসস্ট্যান্ড বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও পাঁচারই  টিএস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলামের অকাল মৃত্যুতে শোক জ্ঞাপন করা হয়। 

Tag
আরও খবর