কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রযাত্রা, শিক্ষার মানোন্নয়ন এবং উন্নয়নের নতুন প্রত্যাশাকে সামনে রেখে দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের এডহক কমিটির নবমনোনীত সভাপতি ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর)  কলেজের হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে নবমনোনীত সভাপতি প্রফেসর মোঃ ইকবাল হোসেনসহ কমিটির সদস্যবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন বিশ্বাসের সভাপতিত্বে এবং আইসিটি বিভাগের প্রদর্শক মোঃ ইবাদৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবমনোনীত সভাপতি প্রফেসর মোঃ ইকবাল হোসেন ও এডহক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

কলেজের প্রধান অফিস সহকারি ফরহাদ হোসেন মোল্লার কোরআন তেলাওয়াত ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক  তন্দ্রা রানী রায়ের গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। 

অনুষ্ঠানে নবমনোনীত সভাপতি প্রফেসর মোঃ ইকবাল হোসেন তাঁর প্রাণবন্ত বক্তব্যে কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশের উৎকর্ষ সাধন এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি কলেজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন এবং সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন বিশ্বাস, বাংলা বিভাগের অধ্যাপক অমল কৃষ্ণ বাওয়ালী এবং হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাকিবুল হাসান।

বক্তারা তাঁদের বক্তব্যে নবমনোনীত সভাপতি ও সদস্যবৃন্দকে অভিনন্দন জানান এবং কলেজের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন কমিটির কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

ফুলেল শুভেচ্ছা, আন্তরিকতা আর পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি কলেজের শিক্ষক-কর্মচারীদের মাঝে নতুন আশাবাদ ও উদ্দীপনার সঞ্চার করে।

সবার প্রত্যাশা, নতুন নেতৃত্বের দিকনির্দেশনা এবং শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শিক্ষার আলো ছড়িয়ে আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

Tag
আরও খবর