কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

উৎসব মূখর পরিবেশে বাঘারপাড়া ব্লাড ব্যাংকের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


 বর্ণাঢ্য আয়োজনে ও উৎসব মূখর পরিবেশে দিনব্যাপি উদযাপিত হলো বাঘারপাড়া  ব্লাড ব্যাংকের চতুর্থ  প্রতিষ্ঠাবার্ষিকী, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাঘারপাড়া ব্লাড ব্যাংক এর ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম। সকাল  ৯ টা। উৎসব আমেজ পুরো উপজেলা পরিষদ  মিনায়তন  প্রাঙ্গন জুড়ে। কারো কারো পরনে লাল, হলুদ রঙের বিশেষ ইউনিফর্ম। সকলের চোখে মুখেই আনন্দের ঝিলিক। বিভিন্ন বয়সের তরুণ-তরুণীর পদচারণায় সরব হয়ে উঠছে উপজেলা 

চত্বর প্রাঙ্গন। এদের সকলের পরিচয়  ‘এরা রক্তের ফেরিওয়ালা’। বাঘারপাড়া  ব্লাড ব্যাংকের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  রক্তদাতা ও স্বেচ্ছাসেবী ২২টি সংগঠনের সদস্যদের মিলনমেলা বসে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ  মিনায়তন প্রাঙ্গন জুড়ে।এ উপলক্ষে রবিবার (২ জুলাই ) এক বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে অনলাইনভিত্তিক অন্যতম সক্রিয় সেচ্ছাসেবী সংগঠন বাঘারপাড়া  ব্লাড ব্যাংক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জনাব সৈয়দ জাকির হাসান, উপজেলা নির্বাহী অফিসার, বাঘারপাড়া, বিশেষ অতিথি ছিলেন, জনাব ডাঃ অরুপ জ্যোতি ঘোষ,উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,বাঘারপাড়া,জনাব এটিএম মাসুদ হোসেন, সমাজসেবা অফিসার ,বাঘারপাড়া, জনাব পলাশ বালা, মৎস্য কর্মকর্তা বাঘারপাড়া।

বাঘারপাড়া  ব্লাড ব্যাংক-এই সংগঠনের উদ্যোক্তা ও কর্মীরা এখন মানবতার অনন্য দৃষ্টান্ত। তাদের দেওয়া রক্তে জীবন ফিরে পাচ্ছে অসংখ্য মুমূর্ষ রোগী।ভবিষ্যতে আমরা গর্ব করে বলতে পারব রক্তের অভাবে বাংলাদেশে আর কোন মানুষ মারা যাচ্ছে না।

অনুষ্ঠানে বক্তারা বলেন,  যুব সমাজকে নিয়ে যখন উদ্বেগ আর উৎকন্ঠা চারপাশে, এই সময়ে এক ঝাঁক তরুণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। মানুষের জীবন বাঁচাতে রক্তের যোগান দিয়ে চলেছে। আমরা আশাবাদী ভবিষ্যতে এই তরুণরাই এই সমাজকে এগিয়ে নিয়ে যাবে। আগামীর সুুন্দর পৃথিবী রচিত হবে তাদের হাত ধরেই। প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ হাসিবুল ইসলামের  সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ আল- আমিন এর সঞ্চালনায়  বক্তব্য রাখেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, ও আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বাঘারপাড়া ব্লাড ব্যাংক এর মানবিক যুদ্ধারা।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দুদের ফুলের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রিত করা হয়।অনুষ্ঠান উপলক্ষে ২২ টি সেচ্ছাসেবী সংগঠনের আমন্ত্রিত অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ও সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।পরিশেষে আঞ্চলিক গান ও গজল গেয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠে সেচ্ছাসেবীরা ও কেক কেটে আনন্দ  করে বাঘারপাড়া ব্লাড ব্যাংক এর চতুর্থ প্রতিষ্ঠা বাষীকি সফল করে তারা

আরও খবর