কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি অসাম্প্রদায়িক দেশ গড়বার -প্রতিমন্ত্রী স্বপন

পল্লী উন্নয়ন ও সমবায়  প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি  বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলাদেশ হবে ক্ষুধা  ও দারিদ্র্যমুক্ত একটি অসাম্প্রদায়িক দেশ। স্বাধীনতার পরপরই তিনি এই লক্ষে কাজ শুরু করেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বিনির্মাণে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
প্রতিমন্ত্রী শনিবার সন্ধ্যায় মণিরামপুরের চিনাটোলা-সৈয়দ মাহমুদপুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গের ১৩৫ তম শুভ আবির্ভাব বর্ষ স্মরণে সনাতন ধর্ম সভার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

সৎসঙ্গ কমিটির সভাপতি রমেশ চন্দ্র কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী আরও বলেন, জাতির পিতা সব সময় চাইতেন, বাংলাদেশ হবে একটি ধর্মনিরপে দেশ। যেখানে প্রতিটি ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্মকর্ম পালন করতে পারবে। কেউ কারও ধর্মীয় আচার পালনে বাধা দেবে না। বঙ্গবন্ধুর সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের ল্েযই তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে বাংলাদেশ অতীতের অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে। মাঝে মাঝে কেউ কেউ ধর্মের নামে কিছু বিব্রতকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলেও তা বঙ্গবন্ধুকন্যার দ্রুত ও কার্যকর পদপে গ্রহণের ফলে ব্যর্থ হয়।
প্রভাষক পরমেশ সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৎসঙ্গের কেন্দ্রীয় আশ্রম কমিটির সভাপতি ড. রবীন্দ্রনাথ সরকার, মণিরামপুর রঘুনাথপুর শাখার সভাপতি সত্যরঞ্জন সরকার, মণিরামপুর শাখার সভাপতি প্রভাস চন্দ্র দাস, উপজেলা আওয়ামীলীগ নেতা এ্যাড, বশির আহম্মেদ খান, গৌতম চক্রবর্তী, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান ইজ্ঞিনিয়ার আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগ নেতা অজিত কুমার ঘোষ, কৃষকলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য চিনাটোলা দাসপাড়া মন্দিরের সামনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। ওয়ার্ড যুবলীগের সভাপতি মান্দার দাসের সভাপতিত্বে ও প্রনব রাইয়ের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা এ্যাড, বশির আহম্মেদ খান, ইউপি চেয়ারম্যান ইজ্ঞিনিয়ার আলমগীর হোসেন, সাবেক চেয়ারম্যান মণিরুজ্জামান মনি প্রমুখ।

আরও খবর