কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অভয়নগরে একটি পার্কে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

যশোরের অভয়নগরে বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়ার একটি  পার্কে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে  জরিমানা করা হয়েছে। 

জানা যায়, উপজেলার ভাটপাড়া পার্কে স্কুল কলেজ পড়ুয়াসহ বিভিন্ন বয়সী ছেলে মেয়েরা অশালীন কার্যকলাপের মাধ্যমে স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে মর্মে বৃহস্পতিবার  সকালে অভিযোগ আসলে। যাচাই করে সত্যতা নিশ্চিত হওয়ায় আজ দুপুরে বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া পার্কে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, পুলিশ ফাড়ির আইসি, স্থানীয় ইউপি সদস্য, ইউপি সচিব ও সংগীয় আনসারসহ বিনা নোটিশে পার্কটি ভিজিট করে। 

ইউনিফর্মধারী সদস্যদের গেটের বাইরে রেখে অতর্কিত ভেতরে যেয়ে ১০ জনকে পাওয়া যায়। এসময় অশালীন কাজ করার অপরাধে সুমিত বিশ্বাস নামীয় ১৯ বছরের একজনকে ৫,০০০(পাচ) হাজার টাকা জরিমানা করা হয় এবং ৯ জনের মুচলেকা নিয়ে অভিভাবক ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগনকে সতর্ক করা হয়েছে । 

এছাড়াও পার্কের মালিককে সুন্দর পরিবেশ বজায় রাখতে অবিলম্বে ব্যবস্থা নেয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, নিকটস্থ স্কুলের শিক্ষক এবং স্থানীয় ফাড়ির পুলিশকে নিয়মিত পার্কটি পরিদর্শন করার জন্য বলা হয়েছে।

আরও খবর