সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে মৎস্য অধিদপ্তর অভিযান পরিচালনা করে আব্দুল আজিজ (৫০) নামের এক ব্যবসায়ি কাছ থেকে বিক্রয় করার সময় সরকার নিষিদ্ধ নোনা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত নোনা ইলিশ এতিমদের মাঝে বিতরণ করা হয়।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কেশবপুর উপজেলার ভোগতি গ্রামের শহর আলীর ছেলে আব্দুল আজিজ (৫০) নামের এক ব্যবসায়ি কাছ থেকে সরকার নিষিদ্ধ নোনা ইলিশ(৭কেজি) জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শহরের কাঁচা বাজারে সবজির ভিতরে লুকিয়ে নোনা ইলিশ বিক্রয়ের সময় ধরা ধরা পড়ে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা বলেন, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে, অভিযান পরিচালনা করে শহরের কাঁচা বাজারে সবজির ভিতর লুকিয়ে সরকারি ঘোষিত নিষিদ্ধ নোনা ইলিশ বিক্রিয় করা অবস্থায়, আব্দুল আজিজ নামে এক ব্যবসায়ির নিকট থেকে ৭ কেজি নোনা ইলিশ জব্দ করা হয়। যার মূল প্রায় ৬ হাজার টাকা। জব্দকৃত মাছ কেশবপুর শিশু সদ(এতিমখানা) এতিমদের মাঝে বিতরণ করা হয়। অভিযান পরিচালনার সময় সঙ্গে ছিলেন মৎস্য সহকারী ফিল্ড অফিসার সুমন চৌধুরী।
৪ দিন ৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
২২ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৫ দিন ১২ ঘন্টা ০ মিনিট আগে
৩১ দিন ১২ ঘন্টা ৬ মিনিট আগে
৩২ দিন ১০ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩৩ দিন ৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩৫ দিন ৫ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩৯ দিন ১০ ঘন্টা ৫০ মিনিট আগে