কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কেশবপুরে শিক্ষক জহুরুল হক'র স্বরণ সভা ও গাছের চারা বিতরণ


যশোরের কেশবপুর উপজেলা খেলাঘর আসর এর উদ্যোগে উপজেলা খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা সদস্য, খেলাঘর কোচিং ক্লাস এর শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ জহিরুল ইসলাম স্বরণ সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানের শুরুতে সকল শহীদ ও প্রয়াত শিক্ষকদের স্বরণে সকালে দাঁড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়। শনিবার(২২অক্টোবর) সকালে  উপজেলা খেলাঘর আসরের আয়োজনে কেশবপুর শহরের প্রাথমিক শিক্ষক মিলনায়তনে সংগঠনের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলীর সঞ্চালনায় স্বরণ সভায় সৃতিচারণ করেন, কেশবপুর উপজেলার খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ শফি, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক তাপস মজুমদার, বাংলাদেশ কেশবপুর উপজেলা নাগরিক সমাজের আহবায়ক এ্যড আবুবকর সিদ্দিকী, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হুসাইন, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক রোজিনা, সংগঠনের উপদেষ্টা বাবু মনোজ হালদার, জহুরুল হক এর পরিবারের সদস্য আপন ভাই আব্দুল হামিদ, সুপার আব্দুল হালিম প্রমূখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পুষ্প খেলাঘর সভাপতি সোহেল পারভেজ সম্পাদক বিধু মল্লিক, ফুলকুড়ি খেলাঘর সভাপতি অলিয়ার রহমানসহ উপজেলার বিভিন্ন শাখা আসরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


কপোতাক্ষ আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী তোসিফ ওয়াহিদ রুদ্র বলে, একজন শিক্ষকের স্বরণ সভায় সৃতিচারণ শুনে আমার শিক্ষক হওয়ার ইচ্ছা হচ্ছে। আমার জন্য দোয়া করবেন। 

অনুষ্ঠান শেষে শিক্ষক জহুরুল হক'র স্বরণে স্কুল শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। 

বিশেষ দ্রষ্টব্যঃ শিক্ষক জহুরুল হক গত ১৭অক্টোবর২২ মৃত্যু বরণ করেন।


Tag
আরও খবর