কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অভয়নগরে আবু কাজেম ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।

যশোরের অভয়নগরে কাজেম ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 


যখন কনকনে শীত আর হিমেল হাওয়া শীতের তীব্রতার সাথে সৈত প্রবাহের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন আর ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে এলাকা। শীতের তীব্রতা আরো বাড়ার আশঙ্কায় শংকিত শীতার্ত অসহায় দরিদ্র মানুষজন। বিশেষ করে দরিদ্র ও খেটে খাওয়া মানুষগুলোর পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে।


যথার্থ সময়ে ( ৩ জানুয়ারি  মঙ্গলবার) অভয়নগর উপজেলায় কাজেম ফাউন্ডেশন এর মহৎ উদ্যোগে   ৮শত দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান, শাহ ফরিদ জাহাঙ্গীর, সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার, জনাব মেজবাহ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি, জনাব নজরুল ইসলাম মল্লিক, সার্বিক সহযোগিতায় ছিলেন,ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ,চেয়ারম্যান  আবু কাজেম ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান জনাব শাহ ফরিদ জাহাঙ্গীর বলেন,তীব্র শীতের প্রকোপে সমাজের গরীব ও দুস্থ মানুষেরা অসহনীয় ভাবে জীবন ধারন করছে এরই প্রেক্ষিতে অভয়নগর উপজেলার ৮শত গরীব ও দুস্থদের মাঝে কম্বল  বিতরণ করা হচ্ছে আবু কাজেম ফাউন্ডেশন এর পক্ষ থেকে,তীব্র শীতের মধ্যে শীত বস্ত্র নিতে ছুটে আসা গরীব ও দুস্তরা কম্বল পেয়ে স্বস্তি প্রকাশ করেন।


শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক বলেন,আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি আবু কাজেম ফাউন্ডেশন এর পক্ষ থেকে,পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।

 

আরও খবর