কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বাগআঁচড়ায় কুদ্দুস আলী বিশ্বাসের নিজ অর্থায়নে ছয়জন মটর শ্রমিকের মরণোত্তর ভাতা প্রদান

প্রতি শ্রমিকের পরিবার পেল ৩৫ হাজার টাকা বাগআঁচড়ায় কুদ্দুস আলী বিশ্বাসের নিজ অর্থায়নে ছয়জন মটর শ্রমিকের মরণোত্তর ভাতা প্রদান যশোরের বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ৬৬৯ খুলনা) এর উদ্যোগে ৬ জন মৃত শ্রমিকের পরিবারের মাঝে ৩৫ হাজার টাকা করে’ মোট ২ লক্ষ ১০ হাজার টাকা মরণোত্তর ভাতা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে’ শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাসের নিজ অর্থায়নে ৬ জন মৃত শ্রমিকদের পরিবারের মাঝে এ মরণোত্তর ভাতা প্রদান করা হয়। বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাস নিজ হাতে ৬ জন মৃত মটর শ্রমিকের পরিবারের হাতে নগত ৩৫ হাজার টাকা করে’ মোট ২ লক্ষ ১০ হাজার টাকা তুলে দেন। এতে’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি শাহাজান কবির ও মোনায়েম হোসেন। উক্ত মরণোত্তর ভাতা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মটর শ্রমিক ইউনিয়নটির সভাপতি মো. আজিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক লিটু সরদার, দপ্তর সম্পাদক শামীম হোসেন, প্রচার সম্পাদক উজ্জ্বল হোসেন, সড়ক সম্পাদক আশারাফ হোসেন ছন্টু, আবুল কালাম সবুজ, আনিসুর রহমান কিনা, তবিবার ড্রাইভার, রনি, বাহার, জাহাঙ্গীর প্রমূখ। অনুষ্ঠান শেষে মটর শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, আগামীতেও প্রতিটি মৃত শ্রমিকের পরিবারের মাঝে মরণোত্তর ভাতা প্রদান অব্যাহত থাকবে।
আরও খবর