কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

'আফিয়ার ঘর' থেকে নতুন রাজনীতির বার্তা: তারেক রহমানের মানবিক ও উন্নয়নমুখী দর্শন

রাজনীতি মানেই কি কেবল মঞ্চে দাঁড়িয়ে একে অপরের ছিদ্রান্বেষণ? না, রাজনীতির লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ। যশোরের শিশু আফিয়ার পরিবারের কাছে একটি ঘর হস্তান্তরের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতির এই ‘মানবিক রূপ’ তুলে ধরেছেন।সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি স্পষ্ট জানান, দোষারোপের সস্তা রাজনীতি দিয়ে মানুষের পেট ভরে না। বিএনপি সেই সংস্কৃতি ভেঙে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার নতুন রাজনীতির সূচনা করছে।

 তারেক রহমান কেবল বর্তমান কর্মকাণ্ডেই সীমাবদ্ধ থাকেননি, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে কী করবে তার একটি রূপরেখা পেশ করেছেন। তার বক্তব্যে উঠে এসেছে তিনটি বড় পরিকল্পনার কথা:দেশের সুবিধাবঞ্চিত প্রতিটি পরিবারকে সামাজিক নিরাপত্তার আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে।শহর ও গ্রামের ব্যবধান ঘোচাতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।কৃষকদের ন্যায্য অধিকার ও সরাসরি সহায়তা নিশ্চিতে বিশেষ কার্ডের ব্যবস্থা করা হবে।জলবায়ু সংকট মোকাবিলায় 'খাল খনন' প্রকল্পের প্রত্যাবর্তন।সীমান্তের ওপার থেকে আসা ঢল এবং অতিবৃষ্টির হাত থেকে ফসল ও জনপদ বাঁচাতে শহীদ জিয়ার ঐতিহাসিক 'খাল খনন কর্মসূচি' পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন তিনি। তারেক রহমান বলেন, "আমরা অতীতের ভালো কাজগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।"বেগম জিয়ার শিক্ষা প্রসারের সুফল যেমন বর্তমান নারী সমাজ ভোগ করছে, তেমনি বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত নারীদের 'আর্থিকভাবে স্বাবলম্বী' করতে সুনির্দিষ্ট মেগা প্রকল্প হাতে নেওয়া হবে বলে তিনি জানান।যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে আয়োজিত এই মানবিক উদ্যোগে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে শিশু আফিয়ার পরিবারের হাতে তারেক রহমানের উপহার হিসেবে পাঠানো ঘরের চাবি ও মালিকানা হস্তান্তর করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও অনিন্দ্য ইসলামসহ অন্যান্যরা।

আরও খবর