কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পেশাদারিত্ব ও ভ্রাতৃত্ববোধের লড়াই: যশোরে শুরু হলো ‘পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬’

যশোর জেলা পুলিশের পেশাদারিত্বের মান উন্নয়ন, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং সদস্যদের মাঝে পারস্পরিক বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে শুরু হয়েছে ‘পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬’। গত ২৩ জানুয়ারি, ২০২৬ (শুক্রবার) সন্ধ্যায় যশোর ডিবি অফিস সংলগ্ন ব্যাডমিন্টন গ্রাউন্ডে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্টের পর্দা ওঠে।যশোরের সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন। বেলুন উড়িয়ে ও ফিতা কেটে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করার পর তিনি উদ্বোধনী ম্যাচে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, "পুলিশের কঠিন ও চ্যালেঞ্জিং দায়িত্ব পালনের মাঝে ক্রীড়া চর্চা কর্মস্পৃহা বৃদ্ধি করে। খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং সদস্যদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও শৃঙ্খলাবোধ সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।"

টুর্নামেন্টে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে বাছাইকৃত মোট ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে:যশোরের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি,জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ডিএসবি,পুলিশ লাইনস ও ট্রাফিক বিভাগ,সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল,‘ক’ ও ‘খ’ সার্কেল অফিস।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) জনাব আহসান হাবীব এবং অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) জনাব রাজিবুল ইসলাম। এছাড়াও ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি), ট্রাফিক ইন্সপেক্টরসহ (প্রশাসন) জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।টুর্নামেন্টের প্রথম ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উপভোগ্য। মাঠের চারপাশ জুড়ে পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে এবং ফাইনাল খেলার মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

আরও খবর