যশোর সদর উপজেলার ছোট বালিয়াডাঙ্গা গ্রামে নিজের চিরচেনা ধানের ক্ষেতই কাল হলো কৃষক রবিউল ইসলাম মিষ্টুর (৪৫) জন্য। শনিবার দুপুরে জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর পৌনে ২টার দিকে ছোট বালিয়াডাঙ্গা পশ্চিম পাড়ার মাঠে নিজের সেচ পাম্প (মোটর) চালু করতে যান রবিউল। ধানের জমিতে সেচ দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত মোটরের সংস্পর্শে চলে আসেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাঠেই লুটিয়ে পড়েন।
মাঠে কর্মরত অন্যান্য কৃষক ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। আকস্মিক এই মৃত্যুতে রবিউলের পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।নিহত রবিউল ইসলাম মিষ্টু ওই গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
৪ দিন ৮ ঘন্টা ২০ মিনিট আগে
২২ দিন ৮ ঘন্টা ২৮ মিনিট আগে
২৫ দিন ১৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৩১ দিন ১৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩২ দিন ১২ ঘন্টা ১০ মিনিট আগে
৩৩ দিন ১০ ঘন্টা ২৯ মিনিট আগে
৩৫ দিন ৭ ঘন্টা ২৫ মিনিট আগে
৩৯ দিন ১২ ঘন্টা ২২ মিনিট আগে