কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মধ্যরাতে পুড়ল বাস: যশোরে বাহাদুরপুরে নাশকতার আতঙ্ক, নেপথ্যে কি রাজনীতি?

যশোর শহরের কোলাহল যখন থমকে গিয়েছিল গভীর রাতে, ঠিক তখনই বাহাদুরপুরের নিমতলা এলাকায় আগুনের লেলিহান শিখা জানান দিল এক অঘটনের। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা। পার্কিংয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লাগলে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের শিকার বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৪২০৯৮। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে মুহূর্তেই বাসের ভেতরের সিট ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনের আঁচ থেকে রক্ষা পায়নি পাশে থাকা আরেকটি বাসও; সেটিরও আংশিক ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাসের ভেতরটি কঙ্কালে পরিণত হয়।

বাসটির মালিক আবু বক্কর সিদ্দিকি বেলাল একজন সক্রিয় বিএনপি কর্মী। তার দাবি, রাজনৈতিক প্রতিহিংসাই এই আগুনের মূল কারণ। তিনি বলেন:"নির্বাচনের সময় আমার বাসটি দলীয় কাজে ব্যবহার হয়েছে। সেই আক্রোশ থেকেই কেউ আমার উপার্জনের পথটি পুড়িয়ে দিল।"এদিকে স্থানীয় বিএনপি নেতা রুহুল হোসেনসহ দলীয় নেতাকর্মীদের অভিযোগের তীর সরাসরি আওয়ামী লীগ ও জামায়াত সমর্থকদের দিকে। তাদের দাবি, এটি একটি পূর্বপরিকল্পিত নাশকতামূলক কর্মকাণ্ড।

ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত অপরাধ, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল ঘটনাস্থল খুঁটিয়ে দেখেছে। তিনি বলেন:তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সিগারেটের আগুন বা কয়েল থেকেও আগুনের সূত্রপাত হতে পারে। নাশকতার বিষয়টিও মাথায় রেখে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।বাহাদুরপুর এলাকায় বর্তমানে টানটান উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের একটাই দাবি—সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হোক।

আরও খবর