কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রাজগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে: থানা গঠন ও স্থায়ী ব্রিজের ঘোষণা এমপি এনামুলের

যশোর-৫ (মনিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক দায়িত্ব গ্রহণের পর জনসম্পৃক্ততার এক নতুন নজির স্থাপন করলেন। শনিবার সকালে রাজগঞ্জ বাজারে আয়োজিত এক গণসংবর্ধনায় তিনি এলাকার মানুষের পুঞ্জীভূত দাবিগুলো পূরণের জোরালো অঙ্গীকার ব্যক্ত করেন।

দীর্ঘদিন ধরে রাজগঞ্জ এলাকার মানুষের প্রাণের দাবি ছিল একটি পূর্ণাঙ্গ থানা প্রতিষ্ঠা করা। সাধারণ মানুষের সামনে এই দাবি বাস্তবায়নের দৃঢ় প্রতিশ্রুতি দিয়ে এমপি বলেন, "রাজগঞ্জকে পূর্ণাঙ্গ থানা হিসেবে প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব প্রশাসনিক পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে।"একইসাথে, পর্যটন সমৃদ্ধ ঝাঁপা বাঁওড় নিয়ে তিনি এক যুগান্তকারী ঘোষণা দেন। বাঁওড়ের ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়ে তিনি বলেন, এটি নির্মিত হলে শুধু যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তনই হবে না, বরং এই অঞ্চলের পর্যটন সম্ভাবনা বিশ্ব দরবারে নতুনভাবে পরিচিতি পাবে।

শনিবার সকালে অ্যাডভোকেট গাজী এনামুল হক অনুষ্ঠানস্থলে পৌঁছালে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় সাধারণ জনগণ এবং জামায়াত নেতাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা শত শত মানুষের ভালোবাসা আর শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

শুভেচ্ছা বিনিময় শেষে নবনির্বাচিত এই জনপ্রতিনিধি স্থানীয় সাধারণ মানুষের ব্যক্তিগত ও সামাজিক সমস্যার কথা অত্যন্ত ধৈর্য সহকারে শোনেন। তিনি সাফ জানিয়ে দেন, এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় কোনো আপস করা হবে না। এলাকার শান্তি বজায় রাখতে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকারও উদাত্ত আহ্বান জানান তিনি।"আমি আপনাদেরই সন্তান, আপনাদের সেবা করতেই সংসদ পর্যন্ত গিয়েছি। প্রতিশ্রুতি নয়, আমি আপনাদের সামনে উন্নয়নের স্বাক্ষর রেখে যেতে চাই।" — অ্যাডভোকেট গাজী এনামুল হক

আরও খবর