কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বাঘারপাড়ায় চাঁদাবাজি বন্ধের দাবিতে চালকদের মানববন্ধন ও বিক্ষোভ

যশোরের বাঘারপাড়ায় বিভিন্ন খাত থেকে অবৈধ চাঁদা আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় চালকরা। আজ সকাল ১০টায় উপজেলার ইজিবাইক, ভ্যান, অটো ও সিএনজি চালকরা ঐক্যবদ্ধ হয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।এদিন সকালে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তারা একটি বিশাল মানববন্ধনে অংশ নেন। এসময় তারা সড়কে দীর্ঘদিনের চলমান চাঁদাবাজি ও চালকদের ওপর হওয়া জুলুমের তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে অংশ নেওয়া চালকরা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন পয়েন্টে তাদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছে। এর ফলে তারা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করতে হিমশিম খাচ্ছেন। দ্রুত এই সমস্যার সমাধান না হলে তারা আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।বিক্ষুব্ধ চালকরা বলেন, "আমরা হাড়ভাঙা খাটুনি খেটে যা আয় করি, তার বড় একটা অংশ চাঁদাবাজদের পকেটে চলে যায়। আমরা এই জুলুম থেকে মুক্তি চাই।"

আরও খবর