কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

যশোরে ঘাতক ট্রাক কেড়ে নিল মায়ের প্রাণ: ছেলের চোখের সামনেই নিভে গেল জীবনের প্রদীপ

মায়ের ইচ্ছা ছিল ছেলের মোটরসাইকেলে চড়ে গন্তব্যে পৌঁছাবেন, কিন্তু পথিমধ্যে এক বেপরোয়া বালিবাহী ড্রাম ট্রাক কেড়ে নিল সেই প্রাণ। মঙ্গলবার বেলা দুইটার দিকে যশোর শহরের ব্যস্ততম চাঁচড়া চেকপোস্ট মোড়ে ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যশোর সিটি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইয়াসিন আরাফাতের মা।প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ওই নারী তার ছেলে ইয়াসিন আরাফাতের মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। তারা যখন চাঁচড়া চেকপোস্ট এলাকা অতিক্রম করছিলেন, ঠিক তখনই পেছন থেকে আসা একটি দ্রুতগামী বালিবাহী ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।


ধাক্কার চোটে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন তিনি। মুহূর্তের মধ্যেই ঘাতক ট্রাকের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিজের চোখের সামনে মায়ের এমন করুণ মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েন ছেলে ইয়াসিন।নিহত নারীর বাড়ি যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামে।


দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার পরপরই স্থানীয় জনতা ও পথচারীরা ঘটনাস্থলে ভিড় করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজেদুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পীসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা এই অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ঘাতক ট্রাক ও চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক থাকলেও শোকাতুর মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।


আরও খবর