কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বাঘারপাড়ায় কৃষি জমি রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপ: অবৈধ মাটি কাটার দায়ে ৩ জনের ৩ লক্ষ টাকা জরিমানা

যশোরের বাঘারপাড়া উপজেলায় আবাদি জমির উপরিভাগ (টপ সয়েল) রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রয় চক্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার জামদিয়া ইউনিয়নের ভিটাবল্যা বাজার সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যক্তিকে মোট ৩ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকারের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। জানা যায়, জামদিয়া ইউনিয়নের ভিটাবল্যা বাজার সংলগ্ন কৃষি জমি থেকে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন ইটভাটাসহ অন্যত্র বিক্রয় করে আসছিল। এতে একদিকে যেমন ফসলি জমি নষ্ট হচ্ছিল, অন্যদিকে মাটিবাহী ভারী যানবাহনের চলাচলে গ্রামীণ রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছিল।

অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে মাটি কাটা ও পরিবহনের সাথে জড়িত থাকার অপরাধে তিনজনকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন: নাসির উদ্দীন (৩৮), পিতা: ইনসার মোল্যা, গ্রাম: ভিটাবল্যা। আব্বাস সর্দার (৪০), পিতা: ইয়াকুব সর্দার, গ্রাম: ভিটাবল্যা। মিরাজ হোসেন বিপ্লব (২১), পিতা: টিপু মোল্যা, গ্রাম: ঝুনারী (জেলা: মাগুরা)।

আটককৃত ব্যক্তিরা ভ্রাম্যমাণ আদালতের কাছে তাদের অপরাধ স্বীকার করেন। আদালত পর্যবেক্ষণ করে দেখেন যে, আসামিরা ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৪ নম্বর ধারা সরাসরি লঙ্ঘন করেছেন। উক্ত আইনের ১৫ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে ১ লক্ষ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার অর্থ অনাদায়ে তাঁদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার সাংবাদিকদের বলেন, "অবৈধভাবে মাটি কাটার ফলে আবাদি জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। জনস্বার্থে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এই কঠোর অবস্থান ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনোভাবেই আবাদি জমি নষ্ট করতে দেওয়া হবে না।"তিনি আরও যোগ করেন, "আসুন আমরা সবাই আইন মেনে চলি এবং একে অন্যের সহযোগিতা করি। পরিবেশ রক্ষায় স্থানীয়দের সচেতন হওয়া এবং প্রশাসনের সাথে তথ্য আদান-প্রদান করা জরুরি।"অভিযান চলাকালে বাঘারপাড়া থানা পুলিশ ও আনসার সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করেন। প্রশাসনের এই সাহসী পদক্ষেপকে স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহল সাধুবাদ জানিয়েছে।

আরও খবর