কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শার্শায় মহান বিজয় দিবস পালিত

শার্শায় মহান বিজয় দিবস পালিত মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলাধীন বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ শে মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলা বিএনপির অন্যতম যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাসের নেতৃত্বে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় র‍্যালী বের হয়। এর আগে কায়বা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বিজয় র‍্যালী অংশগ্রহণ করার লক্ষ্যে সেখানে উপস্থিত হন। উক্ত বিজয় র‍্যালীটি বাগআঁচড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে’ বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এসে সমাপ্ত হয়। এসময় র‍্যালীতে উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন দলীয় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। বিজয় র‍্যালীতে উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি শাহাজান কবির ও মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, কায়বা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনি, উপজেলা যুবদলের সদস্য আলী বাবর বাবু, সাবেক ছাত্র নেতা হাসানুজ্জামান হাসান, রাজু মোল্লাসহ কায়বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ মিলন, বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আরও খবর