কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

স্কয়ার হাসপাতালে চিকিৎসকের অবহেলায় মৃত্যু: বিচার চেয়ে যশোরে পরিবারের সংবাদ সম্মেলন

রাজধানীর নামী চিকিৎসা প্রতিষ্ঠান স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. চাঁদ সুলতানা ডোরার অকাল মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে চিকিৎসকের অবহেলার বিতর্ক নতুন করে দানা বেঁধেছে। আজ শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে নিহতের পরিবার এই মৃত্যুর জন্য সরাসরি হাসপাতালের অব্যবস্থাপনা ও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের অদক্ষতাকে দায়ী করেছেন।

সংবাদ সম্মেলনে ডা. ডোরার মা শিরিন সৈয়দা বেগম কান্নায় ভেঙে পড়ে জানান, গত ২৯ জানুয়ারি মধ্যরাতে সাত মাসের অন্তঃসত্ত্বা ডা. ডোরাকে তীব্র জ্বর, শ্বাসকষ্ট ও ডায়াবেটিসজনিত জটিলতা নিয়ে স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। অভিযোগ উঠেছে যে, রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়া সত্ত্বেও ডিউটিরত সিনিয়র কনসালট্যান্ট ডা. রেহনুমা জাহান রাতভর তাকে দেখতে আসেননি। ভর্তির দীর্ঘ ৯ ঘণ্টা পর পরদিন সকালে তিনি নামমাত্র সময়ের জন্য রোগীকে পরিদর্শন করেন।পরিবারের দাবি, কোনো গভীর ঝুঁকি বিশ্লেষণ (Risk Assessment) ছাড়াই দায়সারাভাবে চিকিৎসা শুরু করা হয়েছিল।

নিহতের স্বামী ডা. মো. নজরুল ইসলাম, যিনি নিজেও একজন চিকিৎসক, হাসপাতালের কারিগরি গাফিলতির গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি বলেন:"আমার স্ত্রী নিজেও একজন চিকিৎসক ছিলেন। অথচ তাকে চরম সংক্রমণের ঝুঁকিতে রেখেও সঠিক সময়ে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়নি। হার্টবিট স্বাভাবিক বলার কিছুক্ষণ পরই শিশুকে মৃত ঘোষণা করা হয়। সবচেয়ে বড় আক্ষেপের বিষয় হলো, সংকটাপন্ন অবস্থায় তাকে প্রয়োজনীয় আইসিইউ (ICU) বা এইচডিইউ (HDU) সাপোর্ট দিতে হাসপাতাল কর্তৃপক্ষ চরম কালক্ষেপণ করেছে।"

সংবাদ সম্মেলনে উপস্থিত ডা. ডোরার বাবা মানসুর উদ্দিন এবং চাচা শেখ নিজাম উদ্দিন সুইটসহ স্বজনরা তিন দফা দাবি পেশ করেছেন:

 * অভিযুক্ত সিনিয়র কনসালট্যান্ট ডা. রেহনুমা জাহানের দৃষ্টান্তমূলক শাস্তি।

 * পুরো চিকিৎসা দলের বিরুদ্ধে নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন।

 * পেশাদারিত্বে অবহেলার দায়ে অভিযুক্ত চিকিৎসকের রেজিস্ট্রেশন বা লাইসেন্স বাতিল করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত স্বজনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি একজন চিকিৎসকের স্ত্রী হয়ে ডা. ডোরা এমন ন্যাক্কারজনক অবহেলার শিকার হন, তবে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা কোথায়? তারা দেশের স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরাতে এবং এই ঘটনার বিচার নিশ্চিতে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও বিএমডিসি (BMDC)-র দ্রুত পদক্ষেপ দাবি করেছেন।সংবাদ সম্মেলন শেষে ডা. ডোরার পরিবার এই আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।


আরও খবর