কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আবার মণিরামপুরে বসতঘরে আগুন!

মঙ্গলবার রাতে মণিরামপুরে কাশিপুর গ্রামের ভ্যানচালক শরিফুল ইসলামের বসতবাড়ি আগুনে পুড়ে ভষ্মিভূত হয়েছে। গোয়ালঘরে দেওয়া সাজালের আগুন  থেকে পুরো বসতবাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। সেই সাথে দু’টি ছাগলও পুড়ে মারা যায়।

ক্ষতিগ্রস্থ শরিফুল ইসলাম বুধবার কান্নাজড়িত কন্ঠে বলেন, ৩ সন্তানসহ পাঁচজনের পরিবার ভ্যান চালিয়ে জীবনযপন করছিলাম। পৈত্রিকসূত্রে পাওয়া মাত্র দু’শতক জমিই তার অবলম্বন। এই দু’শতক জমির উপর ঘর বেঁধে পরিবার নিয়ে বসবাস করে আসছিলাম। মঙ্গলবার সন্ধ্যা রাতে স্ত্রী গোয়াল ঘরের মশা তাড়াতে সাজালে আগুন দেয়। কোন এক সময় অজান্তেই দাউ দাউ করে আগুনে পুড়ে ছাই হয় তার বসতঘর। মণিরামপুর মহিলা আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহসিন আলী জানান, শরিফুল ইসলাম তার প্রতিবেশী। বর্তমান যে অবস্থা তার এই  মুহুর্তে কোথায় বসবাস করবেন সে অবস্থাও তার নেই। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির এই বাজারে ভ্যান চালিয়ে না সংসার চালাবে না ওই ভিটেতেই আবার বসতঘর নির্মাণ করবে, এসব  নিয়ে চরম হতাশা ও দুশ্চিন্তাগ্রস্থ পরিবারটি। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহ জানান, খবরটা শুনেছি,যদি কোন সুযোগ—সুবিধা হয়, তাকে সহযোগিতার চেষ্টা করব। উল্লেখ্য, দু’দিন পূর্বে উপজেলার গোবিন্দপুর গ্রামের আশ্রয়নপ্রকল্পের দশটি বাড়ি আগুনে পুড়ে ভষ্মিভূত হয়।

আরও খবর