কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কাঠালিয়ায় বসতঘর থেকে বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিন বলতলা গ্রাম থেকে নিজ ঘরের আড়ার সাথে ঝুঁলন্ত অবস্থায় ফজলুল কবির সিকদারের মরদেহ উদ্ধার করেছে কাঠালিয়া থানা পুলিশ।

আজ ৩ সেপ্টেম্বর শনিবার বিকালে প্রতিবেশিদের মাধ্যমে খবর পেয়ে কাঠালিয়া রাজাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহিন আলম ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপনের নেতৃতে একদল পুলিশ ফজলুল কবিরের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

ফজলুল কবিরের ভাই হাসান সিকদার ও প্রতিবেশিরা জানান, দক্ষিন বলতলা গ্রামের নুর মোহাম্মদ সিকদারের ছেলে ফজলুল কবির সিকদার (৫৭) স্ত্রী সন্তান না থাকায় দীর্ঘদিন যাবৎ ঐ ঘরে একা বসবাস করে আসছিলেন। তার দুই ছেলে চাকুরীর সুবাদে নারায়ানগঞ্জে অবস্থান করছেন। 

গত তিন চার দিন যাবৎ ফজলুল কবিরকে এলাকাবাসী দেখতে পাচ্ছিলেন না। আজ শনিবার প্রতিবেশি এক কৃষক তার ঘরের পাশর্^দিয়ে ধানের বীজ নিয়ে যাওয়ার সময় পঁচা গন্ধ পান। পরে তিনি প্রতিবেশিদের জানান এবং পুলিশকে খবর দেন।

এ সময় একদল পুলিশ নিয়ে শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, ইউপি সদস্য মোঃ দুলাল শরীফ ও এইচ এম নাসির উদ্দিন আকাশ এলাকার লোকজন নিয়ে ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে আড়ার সাথে গামছা পেছিয়ে থাকা অবস্থায় করিমের মরদেহ ঝুলতে দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার করেন। প্রতক্ষ্যদর্শীদের ধারনা তিন চার দিন পূর্বে তিনি আত্মহত্যা করেছেন।

কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহিন হোসেন জানান, মৃত্যু ব্যক্তির লাশ উদ্ধার করেছি। ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। মৃত্যু ব্যক্তির কোন স্বজনরা ঐ বাড়ীতে না থাকায় ফজলুল কবির একাই ঐ ঘরে বসবাস করতেন। 

Tag
আরও খবর






নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৯৭ দিন ৯ ঘন্টা ১৪ মিনিট আগে