কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৪ মে) রাতে শহরের বলিদাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (৫ মে) সকালে তাদের ঝিনাইদহ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার মহিষাহাটি গ্রামের শাহাজান খানের ছেলে শাহারিয়ার খান (৩০) এবং তার স্ত্রী রত্না বেগম (২৬)। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বলিদাপাড়া এলাকার মোবারকগঞ্জ চিনিকলের সার গোডাউনের পাশে অভিযান চালানো হয়। এ সময় একজন পুরুষ ও এক নারীর দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। এই মাদক কারবারি দম্পতি দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় মাদক বেচাকেনা করে আসছিল। পুলিশ মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রেখেছিল। এরই ধারাবাহিকতায় তাদেরকে মাদকসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার সকালে তাদের ঝিনাইদহ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
Tag
আরও খবর



শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৬১ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে