সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে শৈলকুপায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

"রূপালি মৎস্য সনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়ে ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে মাছের পোনা অবমুক্তকরণ শেষে আলোচনা সভায় মৎস্য খাতের উন্নয়ন, দেশীয় মাছ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের উৎসাহিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্য, মৎস্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয়ের সঠিক ব্যবহার এবং মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীরা মৎস্যসম্পদের উন্নয়ন ও সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার বিতরণ করা হয়। পরে অংশগ্রহণকারীদের নিয়ে জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহফুজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ইমরান হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড, হুমায়ুন বাবর ফিরোজ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাসেল আহমেদসহ অন্যান্যরা।
Tag
আরও খবর


শৈলকুপায় ট্রাকচাপায় পথচারী নিহত

৩৪ দিন ৭ ঘন্টা ৫৭ মিনিট আগে