কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাটে হত্যা মামলায় আসামীর মৃত্যুদন্ড, বাদীর ৫ বছরের সশ্রম কারাদণ্ড

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামে ধারের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ২০০৬ সালে মোঃ আলম খাঁ হত্যা মামলার এক আসামির মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা এবং বিচারিক প্রক্রিয়ার সময় আদালতে সাক্ষ্য বিকৃত ও তথ্য গোপন করার দায়ে মামলার বাদিনীকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ এবং বাকী ৬ জন আসামীর বিরেুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় বেকসুর খালাসের রায় দিয়েছে আদালত।


বুধবার (৩১ মে) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মোঃ আব্বাস উদ্দীন এ রায় দেন।


মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি হলেন, আসামি ক্ষেতলাল একই গ্রামের মৃত মনির উদ্দিনে ছেলে মোঃ শাহীন এবং পাঁচ বছর সশ্রম কারাদণ্ডদেশ প্রাপ্ত হলেন, এই মামলার বাদি নিহত আলম খা এর স্ত্রী মোছাঃ আঞ্জুআরা। 


মামলার বিবরণে জানা গেছে, ধারের পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে আলম খা ও আসামীদের মধ্যে বিবাদ সৃষ্টি হলে আলম খাঁ ক্ষেতলাল থানায় জিডি করেন। ২০০৬ সালের ২০ মে রাতে আসামী শাহীন ধারের টাকা ফেরত দিবে বলে আলম খাঁকে বাড়ি থেকে ডেকে তার বাড়িতে নিয়ে গিয়ে মারপিট করে গলা চেপে ধরলে সে অসুস্থ হয়ে পড়ে। 


ঘটনার খবর পেয়ে আলম খাঁর স্ত্রী ও এলাকাবাসী তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় ২০০৬ সালের ২৬ নভেম্বর আলম খাঁর স্ত্রী আঞ্জুয়ারা বাদী হয়ে মামলা দায়ের করলে দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।


এদিকে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক নুর ইসলাম

ক্ষেতলাল উপজেলার বাঘা পাড়া গ্রামে ২০১৯ সালে এক গৃহবধূকে মারমিট করে গর্ভপাত করিয়ে হত্যা মামলায় মোকারম হোসেন নামে একজনের পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।


এসব তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল।

আরও খবর