খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) রামগড় উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী,রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেন,সহ- সভাপতি সাংবাদিক ফয়েজ আহমেদ মিলন,সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর,রামগড় পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল আলম কামাল,পৌরসভার প্যানেল মেয়র( ১) মোঃ নু মোহাম্মদ শামীম,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম,প্রদেশ ত্রিপুরাসহ আওয়ামীলীগ, যুবলীগ ও সকল সহযোগী সংগঠনে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।বিকেলে রামগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো: আব্দুল হকের পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৭৭ দিন ৮ ঘন্টা ২৩ মিনিট আগে
৮০ দিন ৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
১২৩ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে
১৪৬ দিন ৪ ঘন্টা ৫২ মিনিট আগে
১৪৮ দিন ১৪ ঘন্টা ২১ মিনিট আগে
১৫৬ দিন ১১ ঘন্টা ৩১ মিনিট আগে
১৬০ দিন ৯ ঘন্টা ১১ মিনিট আগে
১৬৭ দিন ৯ ঘন্টা ১২ মিনিট আগে