বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা

রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী




খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় কর্মসূচিটি চালু করা হয়েছে। তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। নারীর ক্ষমতায়নের অংশ হিসেবেই এই কার্ড চালু করা হয়েছে।


বিকেল সাড়ে তিনটায় ল্যাপটপের বাটন চেপে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়। খাগড়াছড়ি জেলায় তৃতীয় ধাপে ৪৫৬ জন নারী এই কার্ডের আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত। স্বাগত বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ।


প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, “তারেক রহমানের দীর্ঘদিনের স্বপ্ন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি আজ খাগড়াছড়িতেও বাস্তবায়িত হলো। এই কার্ড নিয়ে রাজনীতি বা দুর্নীতির কোনো সুযোগ নেই। এটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার একটি কার্যকর উদ্যোগ। ফ্যামিলি কার্ড আজ ভরসা ও আস্থার প্রতীক।”


সরকারের ঘোষণা অনুযায়ী, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় উপকারভোগী পরিবারগুলো মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবে। উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক হিসাবের মাধ্যমে এই অর্থ সরাসরি পৌঁছে দেওয়া হবে।


অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভুঁইয়া। 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার, সহসভাপতি হাফেজ আহাম্মদ ভুঁইয়া। রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন,সাধারন সম্পাদক সেফায়েত উল্লাহ ভুঁইয়া,  রামগড় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ,  রামগড় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম বাদশা, রামগড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ হোসেন,  সহ স্থানীয় নেতা কর্মীরা। 


অনুষ্ঠানে কার্ডপ্রাপ্ত নারী উপকারভোগী লামকুপাড়ার, আনু  মারমা, নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, তারেক রহমান কথা দিয়ে কথা রেখেছেন। এই সহায়তা আমাদের পরিবারের জন্য অনেক উপকারে আসবে।

Tag
আরও খবর