কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ, গোলাগুলি, মসজিদ ও গাড়ি ভাংচুর সমর্থকদের

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে জুম্ম ছাত্র জনাতার । স্কুলছাত্রী ধর্ষকদের বিচার ও পাহাড়ে নারী নিপিড়নের প্রতিবাদে জুন্ম ছাত্র-জনতার ব্যানারে এ সড়ক অবরোধের ডাক দেওয়া হয়। অবরোধের কারণে খাগড়াছড়ি ও সাজেকে আটকা পড়েছে অন্তত কয়েক হাজার পর্যটক। তার মধ্যে শুধু সাজেকে সাজেকে আটকা পড়েছে ২ হাজারের বেশী পর্যটক।

‎এদিকে, অবরোধের কারণে খাগড়াছড়ির অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধ সমর্থনে খাগড়াছড়ির বিভিন্ন সড়কে রাস্তায় গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে পিকেটিং চলছে । তবে, পুলিশ টহলে থাকলেও নিস্ক্রিয় দেখা গেছে। খাগড়াছড়ি সদরে বিভিন্ন জায়গায় গোলাগুলির ঘটনাও ঘটে এবং লাশবাহী এম্বুলেন্স ভাংচুর ও সেনাবাহিনীর গাড়িতে ইট পাটকেল ছুড়ে অবরোধ সমর্থকারী।

‎ঢাকাসহ জেলা বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা একাধিক যাত্রীবাহী বাস পথে আটকা পড়ায় পর্যটকসহ শত শত যাত্রী সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন পর্যটক ও বিভিন্ন পেশাজীবি মানুষ।

‎

‎

‎উল্লেখ, মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করে বাড়ির পাশে অচেতন অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে সদর থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা করেন। বুধবার সকালে সিঙ্গিনালা এলাকা থেকে সেনাবাহিনীর সদর জোনের সহযোগীতায় তাকে আটক করে পুলিশ। আটককৃত শয়ন শীল সিঙ্গিনালার বাপ্পী শীলের ছেলে। সে এখন ৬ দিনের পুলিশ রিমান্ডে রয়েছে।

Tag
আরও খবর