কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রামগ‌ড়ে ভোট ফর ধা‌নের শীষ ক‌্যা‌ম্পেইন

রামগ‌ড়ে ভোট ফর ধা‌নের শীষ ক‌্যা‌ম্পেইন 

মোহাম্মদ এমদাদ খান রামগড় প্রতিনিধি 

আগামী ত্র‌য়োদশ জা‌তীয় সংসদ নির্বাচ‌নকে সামনে রেখে ধা‌নের শী‌ষের প‌ক্ষে জনমত গঠন কর‌তে উপজেলা জু‌ড়ে ব‌্যাপক গণসং‌যোগ চা‌লি‌য়ে যা‌চ্ছে বিএন‌পি।‌ বিএন‌পির ভারপ্রাপ্ত‌ চেয়ারম‌্যান তা‌রেক রহমানের নি‌র্দে‌শিত ৩১ দফার বাস্তবায়ন এবং খাগড়াছ‌ড়ি আস‌নের এম‌পি প্রার্থী ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী কর‌তে "ভোট ফর ধা‌নের শীষ , ভোট ফর ওয়াদুদ ভূইয়া " ক‌্যা‌ম্পেইন ক‌র‌ে চল‌ছে বিএন‌পি ,যুবদল ,ছাত্রদল ও সকল সহ‌যোগী সংগঠ‌নের নেতাকর্মীরা।‌

উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি জসীম উ‌দ্দিন ব‌লেন, দলীয় নেতাকর্মীরা দিনরাত অক্লান্ত প‌রিশ্রম ক‌রে গ্রা‌মে গ‌ঞ্জে‌ পাড়া মহল্লা,হাট বাজার সর্বত্র ধা‌নের শী‌ষের ভোট দি‌তে গণসং‌যোগ চা‌লি‌য়ে যা‌চ্ছেন।এ‌তে জনগ‌ণের ব‌্যাপক সাড়া মিল‌ছে। 

সাধারণ সম্পাদক সাফা‌য়েত মো‌র্শেদ মিঠু ব‌লেন, নির্বাচ‌নের প্রাক প্রচারনার জন‌্য চার‌টি ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। এ ক‌মি‌টিগু‌লো কেন্দ্র  ভি‌ত্তিক দ্বায়িত্ব প্রাপ্ত‌দের ম‌নিট‌রিং ও প্র‌য়োজনীয় দিক‌নি‌র্দেশনা দি‌চ্ছেন এবং নি‌জেরাও প্রচারণায় অংশ নি‌চ্ছেন। রামগড় পৌর বিএন‌পির সভাপ‌তি বাহার উ‌দ্দিন ব‌লেন,আমা‌দের দ‌লের চেয়ারম‌্যান তা‌রেক রহমা‌নের নি‌র্দেশনায় ধা‌নের শী‌ষের প্রার্থী 

জনন‌ন্দিত নেতা পাহা‌ড়ের উন্নয়‌নের রুপকার ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী কর‌তে আমরা ঐক‌্যবদ্ধ।‌ বিএন‌পির প‌ক্ষে জনমত গঠন কর‌তে দ‌লের প্র‌ত্যেক‌টি ক‌মিটি‌কে ওয়ার্ড ভি‌ত্তিক কা‌জের দায়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে। নেতাকর্মীরা প্র‌তি‌টি  ঘ‌রে ঘ‌রে গি‌য়ে সাধারন মানু‌ষের খোঁজ খবর নি‌চ্ছেন এবং ধা‌নের শ‌ী‌ষে ভোট দি‌তে উৎসাহ যোগা‌চ্ছেন।

দলীয় সূ‌ত্রে জানা যায়, বিএন‌পির রামগড় উপ‌জেলা ও পৌর ক‌মি‌টি অনু‌মোদ‌নের পর থে‌কেই সাংগঠ‌নিক গ‌তিশীলতা ফি‌রে আ‌সে।‌ নেতাকর্মী‌দের মা‌ঝে ব‌্যাপক উৎসাহ উ‌দ্দীপনা দেখা যায়। অ‌নে‌কেই নতুন নেতৃত্ব‌কে সম‌য়োপ‌যোগী হি‌সে‌বে মন্তব‌্যও ক‌রেন।ক‌মি‌টি গঠনের পর থে‌কে প্র‌ত্যেক‌টি ওয়ার্ড, ইউ‌নিয়ন, পেশাজী‌বি সংগঠন,ব‌্যবসায়ী,বি‌ভিন্ন সম্প্রদা‌য়ের প্র‌তি‌নি‌ধিদের সা‌থে মত‌বি‌নিময় সভা ক‌রে‌ছেন।এছাড়াও জনদূ‌র্ভোগ লাগব কর‌তে রাস্তা মেরামত ,জলাশয় প‌রিস্কার ,গরীব অসহায় শিক্ষার্থী‌দের সহায়তা প্রদানসহ জনবান্ধব সামা‌জিক কাজ অব‌্যাহত রে‌খে‌ছেন দল‌টির নেতাকর্মীরা।সাধারণ সম্পাদক শেফায়েত উল্যাহ ব‌লেন,রামগড়ে ওয়াদুদ ভুইয়ার পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে। একই চিত্র সমগ্র খাগড়াছড়িতে। নির্বাচনী প্রাক প্রচারণা ভোটারদের মাঝে দারুণ সাড়া জাগিয়েছে।



‌

Tag
আরও খবর