আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাজনীতিক, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। শুক্রবার রাত সাড়ে ১১টার পর থেকেই মাটিরাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণমানুষের সমবেত হতে থাকেন।
শ্রদ্ধা নিবেদনের শুরুতে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারের প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, পুলিশ, উপজেলা ও পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠন।
এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান, সহকারী পুলিশ সুপার ওয়াজেদ আলী ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেদ উদ্দীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজালাল কাজল, সধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল বলেন, “ভাষা সৈনিকেরা নিজেদের জীবন দিয়ে ভাষার অধিকার প্রতিষ্ঠা করে গেছেন। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি সমতার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।”
৭৭ দিন ৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
৮০ দিন ৭ ঘন্টা ১৬ মিনিট আগে
১২৩ দিন ৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৪৬ দিন ৩ ঘন্টা ১৪ মিনিট আগে
১৪৮ দিন ১২ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৫৬ দিন ৯ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৬০ দিন ৭ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৬৭ দিন ৭ ঘন্টা ৩৪ মিনিট আগে