কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত


এমদাদ খান রামগড় প্রতিনিধি 


খাগড়াছড়ির রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রিয়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার  ১৩ই ফেব্রুয়ারি সকাল দশটায় রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় এর মাঠে  তিন পার্বত্য জেলার মাধ্যমিক পর্যায়ের প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী  রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া, সাহিত্য,  সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠিত হয়েছে। 

রামগড় উপজেলা পরিষদ  চেয়ারম্যান ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি  বিশ্ব প্রদীপ কুমার কারবারি অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।  এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ব প্রদীপ কুমার কার বাড়ি বলেন তিনি পার্বত্য জেলার প্রথম এই নারী শিক্ষা প্রতিষ্ঠানটি পার্বত্য চট্টগ্রামে নারী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠানটি শিক্ষা, সাহিত্য , সংস্কৃতি ও ক্রিয়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি মান সম্পন্ন শিক্ষা  নিশ্চিত করার  পাশাপাশি ক্রিড়া, সাহিত্য, ও সংস্কৃতিতে আরো তৎপর হতে শিক্ষক মন্ডলের প্রতি আহ্বান জানান।

রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের( ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিকা  ছন্দিতা দের সভাপতিত্বে  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু কাওসার।

পুরস্কার বিতরণ শেষে বালিকা উচ্চ বিদ্যালয়ের শিল্পীদের  সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এসময  সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফইজুর রহমান, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক রেখা রানী শীল, সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর