কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কয়রায় ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব পালিত



জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বার, আগামীর দিন শুধু সম্ভাবনার- স্লোগানকে সামনে রেখে ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে শুরু হয়েছে প্রকাশনা উৎসব।


রোববার (২৬ জানুয়ারি) সকালে কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার আয়োজনে দুই দিনব্যাপী প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন জেলা সভাপতি আবু জার গিফারী।



এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মুহা.অয়েসকুরুনী, জেলা অফিস সম্পাদক সাদিক হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রায়হান হোসেনসহ ছাত্রশিবিরের দায়িত্বশীলবৃন্দ।


জেলা সেক্রেটারি মুহা. অয়েসকুরুনী বলেন, আপনারা জানেন এক যুগেরও বেশি সময় ইসলামী ছাত্রশিবিরের নামে অপপ্রচার চালানো হয়েছে, জুলাই অভ্যুত্থানের পর সেটি যে অপপ্রচার তা সচেতন ছাত্রসমাজ বুঝতে পারছে। আমাদের এ আয়োজনে ছাত্রসমাজের ব্যাপক সাড়া পাচ্ছি।


জেলা সভাপতি আবু জার গিফারী বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি নিয়ম তান্ত্রিক আদর্শিক সংগঠন। প্রতিষ্ঠাকাল থেকেই আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছি।

আমাদের কর্মসূচী সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদের জানানোর জন্য আয়োজন করছি নববর্ষ প্রকাশনা উৎসব।

আরও খবর