কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রায়পুর-২ আসনে প্রার্থীতা ফিরে পেলেন সেলিনা ইসলাম, মার্কা ঈগল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর- ২ (রায়পুর ও সদর একাংশ) আসনে সংসদ সদস্য পদে প্রার্থীতা বাতিলের পর উচ্চ আদালত থেকে প্রার্থীতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম এমপি।


শুক্রবার (২২ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান তাকে ঈগল প্রতীক বরাদ্দ দিয়েছেন। সেলিনা ইসলাম সংরক্ষিত নারী আসনের সদস্য (৩৪৯) ও তিনি লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। এর আগে রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে মনোনয়নপত্রের বৈধতা ফেরতের আপিল মঞ্জুর করে এই রায় দেন হাইকোর্ট।



এদিন বিকেল সাড়ে ৩টার দিকে হাইকোর্টে আপিল শুনানি শেষে বিচারপতি ইকবাল মাহমুদ ও মো. সাইফুল ইসলাম এ রায় দেন। লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সেলিনা ইসলাম। দুদকে থাকা একটি মামলার তথ্য গোপন করায় গত ৩ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরে গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি। অবশেষে উচ্চ আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পান।


সেলিনা ইসলাম গণমাধ্যমকে বলেন, দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের রাজনৈতিক পথচলায় নিত্য সঙ্গী। আপাতত রাব্বুল আলামিনের প্রতি ভরসা রেখে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী। রায়পুরের প্রতিটি অঞ্চলের মানুষ আমাকে চায়।


 লক্ষ্মীপুর-২ আসনে লড়ছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থী এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নসহ আরো ১১ জন প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী ।

আরও খবর