অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

লাখাইয়ে বোরো ধান কাটা শুরু।

লাখাইয়ে বোরো ধান কাটা শুরু। লাখাইয়ে ধান উৎপাদনেরউদ্ধৃত  এ বছর আগাম ও নতুন জাতের বোরো ধান কাটা শুরু হয়ে গেছে। বোরো জমি গুলো এখন সোনালী  রঙ ধারণ করেছে। উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকের মুখে হাসির ফুটে উঠেছে। লাখাইয়ের বিভিন্ন  হাওরে এরই মধ্যে  এই আগাম ও নতুন জাতের ধান পাকা  ও  কাটা শুরু হয়ে গেছে। সামগ্রিকভাবে ধান কাটা শুরু হবে আরও ১০ থেকে ১৫দিন পর। আর এই সময়ের মধ্যেই হাওর এলাকাসহ   উপজেলায় বোরো জমির ধান পেকে যাবে।  উপজেলায় বিশেষ করে হাওর এলাকায় এরই মধ্যে দ্রুত ধান কাটার জন্য কম্বাইন হারভেষ্টার মেশিনও গ্রামে গ্রামে চলে যাচ্ছে।  হাওরের ধান কাটার জন্য প্রস্তুত  কম্বাইন হারভেস্টার মেশিন। এই সমস্ত হারভেস্টার  মেশিন ধান কাটায় লেগে পড়বে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, লাখাইয়ের প্রত্যেকটি হাওরে আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধান উৎপাদনে কিছুটা সমস্যা দেখা দিলেও তেমন ক্ষতি হয়নি, এবং বাম্পার ফলন হয়েছে। এ বছর লাখাই উপজেলায় বোরো ধান আবাদ হয়েছে ১১ হাজার ২০৮ হেক্টর জমিতে এবং ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫০ হাজার ৪৩৬ টন। লাখাইয়ের  হাওর সমুহে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কৃষকরা হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটছেন। হাওরেই কৃষকরা উৎপাদিত ধান বিক্রি করে দিচ্ছেন। দামও ভাল পাচ্ছেন তারা। কয়েকদিন আবহাওয়া ভাল থাকলে সুন্দরমত ধান ঘরে তুলতে পারবে এলাকার কৃষকরা। আগামী ৮- ১০ দিনের মধ্যে হাওরের বোরো ধান কাটা পুরোদমে শুরু হয়ে যাবে। বড় কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে হাওরগুলোর বোরো ফসল এবার ভালো হবে বলে এলাকার কৃষকেরা মন্তব্য করেন।  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান মিজান জানান, এ বছর কিছু জমিতে মাজারা পোকা আক্রমণ করলেও তেমন বেশি ক্ষয়ক্ষতি করতে পারেনি। ব্রি ধান ২৮, ২৯, ৮৮, ৮৯, ৯২, ১২০, ১০৪, বিনা ধান ২৫, হাইব্রিড জাতের মধ্যে হীরা-১, ২, ৬, ১৯, ব্র্যাক-৩, শক্তি-১, সুরভি-১, এসএলএইচ-৮, উইন-৩০২, জনকরাজা পাইওনিয়ার ইত্যাদি জাতের ধান আবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
Tag
আরও খবর


deshchitro-69e39db4defe5-180426090524.webp
ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

৮ ঘন্টা ২১ মিনিট আগে