কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লক্ষ্মীপুর-৩: প্রচারণার মাঠে নৌকা-ট্রাক ছাড়া অন্য প্রার্থীরা পোস্টারেই ক্ষান্ত

দ্বাদশ জাতীয় নির্বাচনের আর মাত্র ৩ দিন বাকি। শেষ মুহূর্তে এ আসনে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তবে আওয়ামী লীগের নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু  এবং সে দলীয় সতন্ত্র প্রার্থী এমএ সাত্তারের ট্রাক মার্কা বাদে  বেশিরভাগ প্রার্থীকে ভোটের মাঠে সেভাবে দেখা যাচ্ছে না।


 নির্বাচনে অংশ নেয়া অধিকাংশ রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচার পোস্টার-ব্যানার আর মাইকিং এ সীমাবদ্ধ।  জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন( লাঙ্গল),  বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মাহাবুবুল করিম টিপু( হাতুড়ি),তৃণমূল বিএনপির মো. নাইম হাসান (সোনালী আঁশ) ও বাংলাদেশ জাতীয় পার্টির আবদুর রহিম (কাঁঠাল) প্রতীক নিয়ে ভোটের মাঠে অংশগ্রহন করছেন। ভোটাররাও বলছেন, নৌকা,  লাঙ্গল আর সতন্ত্র প্রার্থীর ট্রাক  ছাড়া অন্য মার্কা এবং প্রার্থীদেরকে  চেনেনই না তারা।


নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু এবং সতন্ত্র প্রার্থী এমএ সাত্তারের মধ্যে এ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জানান ভোটাররা৷ ব্যাপক প্রচারণা, গণসংযোগ, উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন এই দুই প্রার্থী। লাঙ্গলের প্রার্থী মোহাম্মদ রাকিব হোসাইন কিছুটা গনসংযোগ করলেও বাকি প্রার্থীরা নাম মাত্র গুটি কয়েক পোস্টারেই সিমাবদ্ধ।এই আসনে মোট  ৬ প্রার্থী রয়েছেন। 


ভোটাররা বলছেন, এসব মার্কা যে আছে সেটিই জানতেন না তারা। কিছু কিছু প্রার্থীর পোস্টার দেখলেও প্রচারণার মাঠে তাদের দেখা যায়নি।


আরও খবর