শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ক্রয়কৃত জমি বেদখল ও ধান কেনে নিয়ে যাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ক্রয়কৃত জমি বেদখল ও ধান কেনে নিয়ে যাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন


হাতীবান্ধা প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ক্রয়কৃত জমি বেদখল ও ধান কেনে নিয়ে যাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।


শুক্রবার (১২ মে) সকালে ঔ উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া এলাকার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন আবু তালেবের পরিবার।


আবু তালেবের গলায় সমস্যা থাকার কারণে সংবাদ সম্মেলনে তার ছোট ভাই তোতা মিয়া লিখিত বক্তব্য পাঠ করেন।


এ সময় তোতা মিয়া বলেন, তার বড় ভাই আবু তালেব গত ১২ মার্চ টংভাঙ্গা ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের মৃত- সহির উদ্দিনের ছেলে আব্দুল মালেকের কাছ থেকে ১০.৩৯ শতক জমি আবাদি ধানসহ সাব কবলা মূল্যে ক্রয় করে ভোগদখল বুঝে নেয়। (যাহার খতিয়ান নং১১৫৮, বিআরএস দাগ নং- ৭৮৮ এর ২২ শতক জমির মধ্যে ১০.৩৯ শতক)।

এই সংবাদ পেয়ে আব্দুল মালেকের ওয়ারিশ বর্গ মোস্তাফিজার রহমান, লিয়াকত হোসেন শুভ, মাইদুল ইসলামসহ আরও অনেকে আমার ভাইকে বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে। তার অবর্তমানে বাসায় গিয়ে স্ত্রী সন্তানদেরকে নানা রকম হুমকি, ভয়ভিতি দেখিয়ে আসে। আমার ভাইয়ের নামে স্থানীয় থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন।

ঘটনার বেগতিক দেখে আত্মরক্ষার স্বার্থে আমার বড় ভাই আবু তালেব উপরোক্ত ব্যক্তিগণের বিরুদ্ধে লালমনিরহাট বিজ্ঞ আদালতে গিয়ে ১০৭/১১৭ ধারা মামলা রুজু করেন। বিষয়টি জানার পরে উপরোক্ত ব্যাক্তিগণ আবারও আমার ভাইয়ের ও তার পরিবারের নামে বিভিন্ন ধরনের কুৎসা রটায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায়। আমার ভাই তার ক্রয়কৃত জমির ইরি ধান কাটতে গেলে তিনিসহ তার লোকজনকে প্রানে মেরে ফেলার হুমকি দেয়। পরে আমার ভাই কোন উপায় না পেয়ে আবারো বিজ্ঞ আদালতে গিয়ে উক্ত জমির উপর ১৪৪/১৪৫ ধারা রুজু করেন।

এদিকে গত- ০৬/০৫/২০১৩ ইং রাতের আধারে উক্ত ব্যক্তিগণ আদালতের আদেশ অমান্য করে আমার ভাইয়ের উক্ত জমির ইরি ধান কেটে নিয়ে যায়। বিষয়টি জানার সাথে সাথে আমার ভাই ৯৯৯ কল করেন। পুলিশ ঘটনা স্থলে গেলে তারা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কিছু ধান উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর পুলিশ চলে যাবার পর উক্ত ব্যক্তিগণ আমার ভাইয়ের জমি আবারও বেদখল করে চারদিকে টিনের বেড়া দিয়ে ঘিরে রাখে।


পরবর্তিতে আমার ভাই থানায় গিয়ে জানতে পারে যারা তার জমির ধান কেটে নিয়ে গেছে, তারাই উল্টো আমার ভাইয়ের নামে থানায় ধান চুরির মিথ্যা মামলা করেন।

আমার ভাইয়ের বেদখলিয় জমি উদ্ধার ও অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাদের মাধ্যমে প্রসাশনের শুভ দৃষ্টি কামনা করছি।

জমি বিক্রেতা আব্দুল মালেক বলেন, পৈত্রিক সুত্রে পাওয়া রেকর্ড মুলে আমার জমি আবু তালেবের কাছে বিক্রি করে তাকে ভোগদখল বুঝিয়ে দেই। এরপর তারা কি কারণে সে জমি দখল করে সেটা আমি জানিনা। এ বিষয়ে প্রতিবাদ করায় তারা উল্টো আমিসহ আমার পরিবারের নামে থানায় মিথ্যা মামলা করেন।


এসময় সংবাদ সম্মেলনে জমি বিক্রেতা আব্দুল মালেকসহ আবু তালেবের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর