সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় প্রেস-৫ লালমনিরহাটের উদ্যোগে হাতীবান্ধা উপজেলায় সোমবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে দোয়া মাহফিলে গ্লোবাল টিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি রকিবুল হাসান রিপন, প্রেস-৫ সদস্য জান্নাতুল নাঈম, আমিনুর রহমান, শাহিন আলম, মমিনুর রহমানসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের একজন অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। তাঁরা আরও বলেন, দেশের বিভিন্ন সময়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাই তাঁর চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
দোয়া মাহফিলে প্রেস-৫ হাতীবান্ধা উপজেলার সকল সদস্যসহ বিভিন্ন ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন। সবাই মিলেই বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের শান্তি এবং সবাইর মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানের শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
২২৩ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে
২৫৬ দিন ১৯ ঘন্টা ১৬ মিনিট আগে
২৫৮ দিন ১৫ ঘন্টা ৫১ মিনিট আগে
২৭১ দিন ১৩ ঘন্টা ৩২ মিনিট আগে
২৭১ দিন ১৬ ঘন্টা ৬ মিনিট আগে
২৭২ দিন ১৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩০৭ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৩৩ দিন ১২ ঘন্টা ৬ মিনিট আগে