কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

হাতীবান্ধায় এসএসসি পরিক্ষার্থীকে অপহরণের অভিযোগ


লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এসএসসি পরিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে।


অভিযোগ সুত্রে জানা গেছে, গতকাল এসএসসি পরিক্ষার্থী হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসলে বিদ্যালয়ের সামনে থেকে অপহরণ করা হয়। উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছন দই এলাকার ৮ নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে পিয়াস ও অন্যান্য ভাইদের সহযোগিতায় অপহরণ করে।


অভিযোগে বলা আছে, পিয়াস কিছু দিন আগে ঐ মেয়েকে বিবাহের প্রস্তাব দেয়, উক্ত প্রস্তাবে রাজি না হলে অপহরণ করে পালিয়ে নিয়ে যাবে বলে হুমকি প্রদান করে। গতকাল রবিবার সকালে ওই পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসলে বিদ্যালয়ের সামনে থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। মেয়েটি ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী। এ বিষয়ে মেয়েটির বড় ভাই সোহেল রানা বাদী হয়ে হাতীবান্ধা থানায় চারজনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।


ভুক্তভোগীর ভাই বলেন, থানায় অভিযোগ দেওয়ায় পিয়াসের পরিবারের লোকজন বিভিন্ন ধরেনের প্রাননাশের হুমকি দিয়ে আসছে। এদিকে অপহরণ কারী পিয়াসের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।


এবিষয়ে হাতীবান্ধা থানা ওসি( তদন্ত) মোহাম্মদ মুসা মিয়া বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর