লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে ত্রি-খণ্ডিত হয়ে মানসিক ভারসাম্যহীন তুলসী রানী (৪৬) নামের একজনের মৃত্যু হয়েছে।শনিবার (২০মে)এ ঘটনা ঘটে।মানসিক ভারসাম্যহীন তুলসী রাণী উপজেলার জোংড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া ৬নং ওয়ার্ডের সুবলচন্দ্রের স্ত্রী। খোঁজ নিয়ে জানা গেছে, বুড়িমারী থেকে লালমনিরহাট গামী লোকাল ট্রেনের ধাক্কায় কাটা পড়ে ওই নারী মৃত্যু হয়।
নিহত তুলসী রাণীর ছেলে শংকর রায় বলেন, ভারসাম্যহীন মাথার সমস্যাজনীত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল বিকেল থেকেই তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায় নি। খবর পেয়ে রেল লাইনের উপরে আমার মায়ের লাশ সনাক্ত করি।
বুড়িমারী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নুর আলম বলেন, পাটগ্রামের করবস্থান নামক এলাকায় এক নারীর ত্রি-খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে তারা এসে মরদেহ উদ্ধার করবে।
এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন , ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। জিআরপিকে জানানো হয়েছে। তাদের অফিসার আসবেন।
২২৬ দিন ২৩ মিনিট আগে
২৫৯ দিন ৮ ঘন্টা ৫ মিনিট আগে
২৬১ দিন ৪ ঘন্টা ৪০ মিনিট আগে
২৭৪ দিন ২ ঘন্টা ২১ মিনিট আগে
২৭৪ দিন ৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৭৫ দিন ৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৩০৯ দিন ২৩ ঘন্টা ১৫ মিনিট আগে