কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পাটগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদসভা

লালমনিরহাটের বুড়িমারীতে দুই সাংবাদিকের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির আওতায় নিয়ে আসার দাবিতে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পাটগ্রাম পৌর স্থানীয় পূর্ব চৌরঙ্গী মোড়ে পাটগ্রাম প্রেসক্লাব মানববন্ধনের আয়োজন করে। এতে লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন অংশ নেয়।

পাটগ্রাম প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সফিউল আলম লাবুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, পাটগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল, যুমুনা টিভির আনিছুর রহমান লাডলা ও এনটিভির সাংবাদিক হায়দার আলী বাবু, বৈশাখী টিভির প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন, আজকের পত্রিকার প্রতিনিধি আজিনুর রহমান ও ঢাকাপোস্টের জেলা প্রতিনিধি নিয়াজ আহমেদ সিপন, সাংবাদিক মিনহাজ পারভেজসহ জেলা কর্মরত সাংবাদিকরা।

মানববন্ধনে তারা বলেন, বুড়িমারীতে শ্রমিকদের হামলায় দুই সাংবাদিক আহত হোন। এ ঘটনায় বুধবার থানায় দায়ের করা অভিযোগ আমলে নেয়নি পুলিশ। অভিযোগটি নথিভূক্ত করে দ্রুত আসামিদের গ্রেফতার দাবি জানান তারা।

গত মঙ্গলবার স্থলবন্দরের লোড-আনলোড শ্রমিক ও সর্দারদের সংঘর্ষের সময় এশিয়ান টিভির সাংবাদিক এম এ কামাল ও কালবেলার মিঠু মুরাদের ওপর হামলাসহ ক্যামেরা ভাঙচুর করা হয়।

আরও খবর