কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

হাতীবান্ধায় প্রতিবন্ধীর চাল আত্মসাৎ'র অভিযোগ গ্রাম পুলিশের বিরুদ্ধে

সংবাদ

হাতীবান্ধায় প্রতিবন্ধীর চাল আত্মসাৎ'র অভিযোগ গ্রাম পুলিশের বিরুদ্ধে 


মমিনুর রহমান  

হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি:


লালমনিরহাটের হাতীবান্ধায় বাক প্রতিবন্ধী পরিবারের ভিজিডি কার্ডের চাউল তুলে আত্মসাৎ'র  করার অভিযোগ উঠেছে আসাদুল ইসলাম নামে এক গ্রাম পুলিশ বিরুদ্ধে। জানা গেছে ২১/২২ অর্থ বছরে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ২নং ওয়ার্ডের প্রতিবন্ধী ফরহাদুল ইসলামের পরিবারের নামে দুই বছর মেয়াদী ভিজিডি কার্ড বরাদ্দ হয়। কিন্তু সানিয়াজান ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আসাদুল ইসলাম কৌশলে ফরহাদুল ইসলামের স্ত্রী ফাহিমার নামে ভিজিডি কার্ডটি গোপন করে নিজে আত্মসাৎ করেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, ২ বছরে ১৮ মণ 'র উপরে চাউল উত্তোলন করেন ওই গ্রাম পুলিশ। সেই কার্ডের মেয়াদ শেষ হলে আরডিআরএস বাংলাদেশ কর্তৃক প্রশিক্ষণ দেওয়া হয় ওই সব উপকার ভুগীদের এবং প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ২০ হাজার করে টাকা দেওয়ার কথা রয়েছে।

এনজিও কর্মকর্তা জানান, প্রকৃত ব্যাক্তি ছাড়া ওই টাকা প্রদান করা হবেনা। এমতাবস্থায় ওই গ্রাম পুলিশ বাধ্য হয়ে ফাহিমা বেগমকে বিষয়টি জানান এবং টাকা উত্তোলন করে অর্ধেক টাকা ভাগ দিতে বলেন।  ফাহিমা বেগম রাজি না হলে বিষয়টি এলাকায় জানাজানি হয়। 

পরে ফাহিমাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকীদিয়ে মিমাংসা পত্রে স্বাক্ষর নেন ওই গ্রাম পুলিশ আসাদুল ইসলাম।

ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান জানান,  গ্রাম পুলিশ আসাদুল গরীব মানুষের হক মেরে খেয়েছে। এর দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া উচিত।

এ বিষয়ে ফাহিমা বেগম জানান গর্ভবতী ভাতা দেওয়ার কথা বলে আমার জাতীয় পরিচয়পত্র নেয় ওই গ্রাম পুলিশ। পরে আমি তাকে জিজ্ঞাসা করলে সে বলে আমার কার্ড হয়নি। এখন আমি জানতে পারলাম আমার কার্ড হয়েছে এবং সেই কার্ড দিয়ে ২ বছর ধরে সে নিজে চাউল উত্তোলণ করে।

প্রতারণার বিষয়ে গ্রাম পুলিশ আসাদুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, চাউল আত্মসাৎ এর কথা স্বীকার করে বলেন, আমার বাবার নামে ভিজিডি কার্ড না হওয়ায় আমি ফাহিমার আইডি কার্ড অনলাইন হতে ডাউনলোড দিয়ে ভিজিডি কার্ড এর ব্যাবস্থা করি, ও সেই চাউল আমার বাবা খেয়েছে। এটা আমার অপরাধ হয়েছে।

এ বিষয়ে সানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান হাশেম তালুকদার বলেন, ফাহিমা বেগম আমাকে অভিযোগ করলে আমি গ্রাম পুলিশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন বলেন, এটি অন্যায় ভুক্তভোগী পরিবার অভিযোগ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর