কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়ন সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকাল সাড়ে দশটায় ওই ইউনিয়নের পানবাড়ি বিজিবি ক্যাম্পে (বিওপি) সেক্টর কমান্ডার পর্যায়ে চার ঘন্টাব্যাপী এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে বিজিবির রংপুর বিজিবি সেক্টর কমান্ডার ও ভারতের জলপাইগুড়ি বিএসএফ সেক্টর কমান্ডারগণ উপস্থিত ছিলেন।  

বিজিবি সূত্রে জানা গেছে, সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভায় বাংলাদেশের পক্ষে রংপুর বিজিবি সেক্টরের উপপরিচালক ও সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইয়াছির জাহান হোসেনের নের্তৃেত্ব বিজিবির ২৯ সদস্য ও ভারতের পক্ষে জলপাইগুড়ি বিএসএফ সেক্টর কমাড্যান্ট ও ডিআইজি শ্রী বিজয় মেহতার নের্তৃত্বে বিএসএফের ২৬ সদস্য প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। 

সভায় বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি ১৯৭৫ ও সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (সিবিএমপি) অনুযায়ী উদ্ভুত সমস্যার দ্রুত সমাধানে কোম্পানি, ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আলোচনা ও বৈঠক আয়োজনে উভয় বাহিনী ঐক্যমত পোষণ করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সভা সম্পন্ন হয় বলে বিজিবি নিশ্চিত করেছেন। 

আরও খবর