কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

হাতীবান্ধা যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

লালমনিরহাটের হাতীবান্ধায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মার্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথেই ওই উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল), থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটি (রিপন- খোকন)ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। এসময় এক মিনিট নিরবতা পালন করে শহীদদের স্মরণ করা ও রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এর পর সকাল ৯ টায় হাতীবান্ধা এস.এস সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত করে মহান বিজয় দিবসের শুভ উদ্বোধন করা হয়। পরে সেখানে প্যারেড পরিদর্শণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে থানা পুলিশ, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।

পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস,সহকারী কমিশনার(ভুমি) লোকমান হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উপজেলা সভাপতি রোকনুজ্জামান সোহেল, হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রকিবুল হাসান রিপন, সাধারন সম্পাদক কাজী আসাদুজ্জামান প্রমূখ

Tag
আরও খবর