নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

দরিদ্রদের মাঝে বিতরণের মুরগির ঘর নির্মাণে দুর্নীতির অভিযোগ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় হতে দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য নির্মিত হাঁস-মুরগির ঘর নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের টিন, কাঠ দিয়ে এসব ঘর নির্মাণ করে সরকারি বরাদ্দের টাকা হরিলুট করা হয়েছে। এতে এ কার্যালয়ের কর্মকর্তার যোগসাজস রয়েছে দাবি করেন একই কার্যালয়ের একাধিক খন্ডকালীন লাইভস্টক ফিল্ড ফ্যাসিলিটেটর (এলএফএফ)।


খোঁজ নিয়ে জানা গেছে, সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ২০১৯ সালে বিলুপ্ত ছিটমহল ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নে উদ্যোগ নেয়। এতে সরকারের অগ্রাধিকার কার্যক্রমের অংশ হিসেবে বাছাইকৃত অতি দরিদ্র ও দুস্থ প্রত্যেক পরিবারকে বিনামূল্যে হাঁস-মুরগির নির্মিত ছোট ঘর ও পালনের জন্য উপযুক্ত হাঁস-মুরগি, গবাদি পশু এবং অন্যান্য সামগ্রীর সমন্বয়ে একটি করে প্যাকেজ বিতরণের উদ্যোগ বাস্তবায়ন শুরু করা হয়।  

এ প্রকল্পের আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরে পাটগ্রাম উপজেলায় ৮৮ টি পরিবারের মধ্যে প্যাকেজ বিতরণের বরাদ্দ চলমান রয়েছে। এসব প্যাকেজ বিতরণের পূর্বেই হাঁস-মুরগির ঘর নির্মাণে করা হয়েছে দুর্নীতি। একটি ঘর নির্মাণে সরকার কর্তৃক বরাদ্দ রয়েছে ৭ হাজার ৫ শ ৫৯ টাকা।

 অভিযোগ উঠেছে নিন্মামনের কাঠ ও টিন দিয়ে ঘর বানিয়ে বরাদ্দের সিংহভাগ টাকা মেরে দেওয়া হয়েছে। এ উপজেলায় হাঁস-মুরগির ঘর সরবরাহকারী কোন্ ঠিকাদারী প্রতিষ্ঠান বা কে এসব ঘর নির্মাণ করছে তার সঠিক তথ্য জানাতে পারেননি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কেউ। কার্যাদেশ/ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিটি ঘরে যে ধরণের টিন ও কাঠ ব্যবহার করে ঘর গুলো তৈরি করার নিয়ম সে নিয়ম মানা হয়নি।

পাটগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের একাধিক খন্ডকালীন লাইভস্টক ফিল্ড ফ্যাসিলিটেটর (এলএফএফ) নাম প্রকাশ না করার শর্তে জানান, একদম নিম্নমানের ঘর বানিয়ে আনা হয়েছে। এতে সর্বোচ্চ ৩ হাজার টাকা ব্যয় হবে। বাকি টাকা মেরে দেওয়া হয়েছে। অবশ্যই অফিসের কর্মকর্তা এতে জড়িত না হলে এ ধরনের কাজ করার কেউ সাহস পেতনা।’ 

খিলগাঁও ঢাকার ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এম.এ ইঞ্জিনিয়ারিং-এর প্রতিনিধি সাজ্জাদ হোসেন বলেন, ঘর ঠিকভাবে বানানো হয়েছে। নিয়ে আসা ঘর গুলো ফেরত নিয়ে যাচ্ছি। এখানকার স্থানীয় পোলাপান ও সাংবাদিক আমাদেরকে নাস্তানাবুদ করছে। আমার কাছে ৫০ হাজার টাকা চায়। এজন্য মাল (ঘর) নিয়ে চলে যাচ্ছি।  

উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. মোতাহারুল ইসলাম এ ব্যাপারে বলেন, আমাদের অধিদপ্তরের টেন্ডার মোতাবেক ঢাকার ঠিকাদারী প্রতিষ্ঠান ঘর বানানোর কাজ পেয়েছে। সারাদেশে উনারা সরবরাহ করছেন। আমাদের উপজেলার জন্য ঘর এনেছে আমরা সেগুলো এখনও গ্রহন করিনি। জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, কেউ মিথ্যা কথা বললে তো তাঁর মুখ চেপে ধরার সুযোগ নাই। 

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম বলেন, আমি জেনেছি এখনও ওইসব মুরগির ঘর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বুঝে নেননি। বুঝে না নিলে তো বলা যাচ্ছে না, ঘর গুলো কি রকম।


আরও খবর