নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

হাতীবান্ধায় ভাতিজিকে যৌন নির্যাতনের অভিযোগে চাচা গ্রেফতার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৫ বছর বয়সী কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে চাচা কে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের সারডুবি কানার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শিশুটির অবস্থার অবনতি হলে রাতেই লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার সকালে শিশুটির বাবা বাদি হয়ে থনায় একটি মামলা দায়ের করেন। হাতীবান্ধা থানা পুলিশ অভিযুক্ত মাধ্যমিক স্কুলে পড়ুয়া চাচা রাবিউল ইসলামকে আটক করেছে। অভিযুক্ত রাবিউল ইসলাম ফকিরপাড়ার সারডুবি গ্রামের কানার বাজার এলাকার শহিদুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় রাবিউল ইসলাম তার ৫ বছর বয়সী ভাতিজিকে ডেকে তার ঘরে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার করে। শিশুটির চিৎকারে বাড়ির লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। এসময় রাবিউল বাড়ি থেকে পালিয়ে যায়। শিশুটির বাবা বলেন, অভিযুক্ত রাবিউল ইসলাম আমার চাচাত ভাই। আমার মেয়ের অবস্থা সঙ্কটাপন্ন। তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেছি। হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ারুল হক বলেন, ৫ বছর বয়সী শিশু কে যৌন নিপীড়ন করা হয়েছে। তাকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। শিশুটির প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী বলেন, ঘটনাটি শুনে আমি মেডিকেলে যাই। শিশুটিকে দ্রুত সদর হাসপাতালে প্রেরণ করি। পরে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রাবিউল ইসলামকে গ্রেপ্তার করি।
Tag
আরও খবর