কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

প্রধান শিক্ষকের চাঁদা দাবীর প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগমের বিরুদ্ধে চাঁদা দাবি ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার ভেলাগুড়ি-হাতীবান্ধা সড়কে দইখাওয়া বাজার ব্যবসায়ী সমিতির ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসীরা অংশ নেন। ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শারাফাত আলী বলেন, শুধু টাকা না পাওয়ার কারণেই আব্দুস সোবাহানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রধান শিক্ষক সুফিয়ার অবিলম্বে বহিষ্কার দাবি করছি। স্থানীয় ব্যবসায়ী হারুন অর রশিদ বলেন, সোবাহান একজন ভদ্র ও মিষ্টভাষী মানুষ। প্রধান শিক্ষক সুফিয়া বেগম তাকে ডেকে নিয়ে মারধর করেন এবং জিম্মি করে ১৫ লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে তিনি নিজেরাই একটি মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠিয়েছেন। মানববন্ধনে বক্তারা প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া সোবাহানের নিঃশর্ত মুক্তি দাবি করেন
Tag
আরও খবর