কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

শিবচরের বিলপদ্মা নদীতে চায়না দোয়াইর দিয়ে চলছে মাছ নিধন।

মোঃ জাহিদুল হক - রিপোর্টার

প্রকাশের সময়: 17-04-2023 10:40:24 pm

মাদারীপুর জেলার শিবচর থানার  আওতাধীন বিল পদ্মা নদীতে চলছে নির্বিচারে মাছের বংশ নিধন। চায়না দোয়াইর নামে পরিচিত জাল দিয়ে সারা নদীতে মাছ ধরা হচ্ছে এবং এই জাল দিয়ে মাছ ধরার ফলে ছোট ছোট মাছও ধরা পরে যাচ্ছে। এই জালের সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি পানির ভিতর মাটির সাথে মিশে থাকে। ফলে সব ধরনের মাছ ই এ জালে ধরা পরে। শুধু মাছই না সাপ, ব্যাঙ, কাকড়া কুইচা কিছুই রেহাই পায় না এ ভয়ংকর জাল থেকে। জালের ভিতর একবার ঢুকলে বের হওয়া অসম্ভব৷ স্থানীয় বাসিন্দা রাজনের কথা মতে ছোট সময়ে বিভিন্ন ধরনের প্রচুর মাছ দেখেছেন এ নদীতে যা এখন বিলুপ্ত। তিনি আরো বলেন প্রশাসন এখনই এ বিধি নিষেধের উপর নিয়মিত কার্যকর ব্যবস্থা না নিলে অনেক ধরনের মাছের প্রজাতি বিলুপ্ত হবে। এক জেলের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি জানান পেটের দায়ে এসব করেন তিনি। চায়না এসব জাল ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ জেনেও জেলেরা এই জাল দিয়ে মাছ ধরছে অবাধে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জনপ্রতিনিধি জানান জেলেদের বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা দেওয়ার পরেও তারা এ জাল দিয়ে মাছ ধরে থাকেন।তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে এখনি কার্যকর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।


Tag
আরও খবর