নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

শিবচরে তরুণীকে ধর্ষনের অভিযোগ, গ্রেফতার ২


মাদারীপুর জেলার শিবচরে বাজার থেকে বাড়ি ফেরার সময় ১৯ বছর বয়সী এক তরুণীকে তুলে নিয়ে ধর্ষনের অভিযোগ উঠেছে একদল বখাটের বিরুদ্ধে। গত ৮ মে শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের পদ্মা নদীর চরাঞ্চলের তাহের শিকদারের কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। তবে রো ববার(১৪ মে) রাতে মামলা দায়ের হলে অভিযান চালিয়ে সাগর (১৯) ও আল আমীন (২৪) নামে দুইজনকে গ্রেফতার করেছে। বাকীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। গ্রেফতারকৃত সাগর বন্দরখোলা ইউনিয়নের তাহের শিকদারের কান্দি গ্রামের আবুখালাসীর ছেলে ও আল আমীন ওরফে জিলা শেখ ওই এলাকার ফালান শেখের ছেলে।


মেয়েটির দিনমজুর বাবা অভিযোগ করে জা নান,‘হতদরিদ্র হওয়ায় ভয়ে একই সাথে মেয়েটি অসুস্থ্য থাকায় ঘটনার পর পরই মেয়েকে নিয়ে থানায় যেতে পারেন নি। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভয় দিলে রোববার রাতে গিয়ে অভিভুক্ত ৪ যুবকের নামে মামলা দায়ের করেন।’ মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচরের বন্দরখোলা ইউনিয়নের মোছলেম মৌলভীর কান্দি এলাকার এক হতদরিদ্র দিনমজুর পরিবারের ১৯ বছর বয়সী মেয়েটি গত ৮ মে বিকেলে জামা-কাপড় কিনতে স্থানীয় শিকদার হাট নামের বাজারে যায়। বাড়ি ফেরার সময় সন্ধ্যার দিকে শিকদারহাট বড় ব্রীজের উপর আড্ডা দিতে থাকা অভিযুক্তরা মেয়েটির গতিরোধ করে মোবাইল নম্বর চায়। নম্বর না দিয়েই মেয়েটি তরিঘরি করে বাড়ির পথে হাটতে থাকলে পিছুনেয় বখাটেরা। নির্জন স্থানে পৌছালে পেছন থেকে মুখ চেপে জোর করে পাশে একটি পাট ক্ষেতে নিয়ে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এলে বখাটে যুবকেরা পালিয়ে যায়। এবং এ ঘটনা কাউকে না জানাতেও হুমকি দেয় তারা। ঘটনাটি জানাজানি হলে ৬ দিন পর রোববার রাতে ওই ইউনিয়নের বাক্কাস মোল্লার ছেলে হাসান মোল্লা(২১),লাল মিয়া শিকদারের ছেলে মেহেদী শিকদার(২১), আবুখালাসীর ছেলে সাগর খালাসী(১৯) এবং ফালান শেখের ছেলে আল আমিন শেখ ওরফে জিলা শেখ এর নামে বাদী হয়ে ভুক্তভোগী মেয়েটি মামলা দায়ের করেন। এরপরই অভিযুক্তদের গ্রেফতারে মাঠে নামে পুলিশ।


শিবচর থানা র ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনোয়ার হোসেন বলেন,’মামলা দায়েরের পরই আমরা অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছি। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। শীঘ্রই তাদের গ্রেফতারে সক্ষম হবো।’

আরও খবর