কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কিছু কথা।

মোঃ জাহিদুল হক - রিপোর্টার

প্রকাশের সময়: 08-06-2023 05:24:56 pm

ছবিঃ সংগ্রহিত


আমি গ্রামে থাকি, আমার বয়স ৩২। আমি আমার জিবনে এত গরম ফিল করি নাই। বিদ্যুৎ এর চাহিদা সাধারণ তুলনায় এসময় বেশি হওয়াটাই স্বাভাবিক। তবে হঠাৎ করে কয়লা কেনার গোজামিল না পেলে বর্তমানের পরিস্থিতি সারা বিশ্বে যেরকম তাতে এরকম হওয়াটাই স্বাভাবিক। আজ সারাদিন আকাশ মেঘলা ছিলো লোডশেডিং খুব কম ছিলো আমার এলাকায়। সো বিদ্যুৎ নিয়া আজাইরা পোস্ট ও কমেন্ট করা থেকে বিরত থাইকা যার যার স্থানে থেকে সৎ থেকে  কাজ করাটাই মনে হয় ভাল। এতে দেশের উন্নতি হবে। আর যারা দুর্নীতি দুর্নীতি কইরা কান ঝালাপালা করতাছেন তাদের উদ্দেশ্য করে বলি, কোন দল ও সরকারি নেতা হওয়ার আগে সরকারি চাকরি এবং যারা আওয়ামীলীগ এর নেতা তারা আগে মানুষ এরপর তারা দলের নেতা বা সরকারি কর্মকর্তা। দ্রব্যমূল্যের দাম কি শুধু সারা বিশ্বের এরকম অবস্থার কারনে বাড়ছে? না। অসহনীয় পর্যায়ে যাওয়ার জন্য ৬০ পার্সেন্ট দায়ী ব্যবসায়ী সিন্ডিকেট। সারা দুনিয়ায় দ্রব্যমূল্যের দাম বেড়েছে, কয়টা দেশে এরকম নির্লজ্জ সিন্ডিকেট ব্যবসায়ী, নেতা, সরকারি কর্মকর্তা রয়েছে। এরা সুযোগ পেলে নিজের বাবা মাকেও বিক্রি করে দিতে পারে। এখন কিছু দুর্নীতি পরায়ণ মানুষ, সিন্ডিকেট ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের জন্য আপনি দল এবং সরকারি চাকরির দোষ দিতে পারেন না, এদের মধ্যেও অনেক ভাল মানুষ রয়েছে। যাদের বর্তমানে সংসার চালাতে তারা হিমশিম খাচ্ছে।



যদিও এদের সংখ্যা নেহাতই কম। আর এসকল মানুষগুলা আপনার অথবা আমার ভাই, বাবা, চাচা, মামা, আত্বীয়স্বজন ইত্যাদি। মাথা ব্যাথা হলে মাথা কাটা কোন সমাধান হতে পারেনা। সরকারের নেতা বা সরকারি কর্মকর্তার সমালোচনা না করে আগে এদেরকে নিয়ে সমালোচনা করুন অথবা এদের পারলে বোঝান, না শুনলে আল্লাহর কাছে বিচার দিয়া রাখেন। বিচার একদিন হবেই কিছুদিন আগে অথবা পরে। সিংহ বনের রাজাও একদিন বুড়ো হয়ে শিকার করতে না পেরে মারা যায়। একটা পরিবার সুন্দরভাবে চালিয়ে রাখতে সবার যার যার অবস্থান থেকে সেরাটা দিতে হয়, সেখানে দেশ অনেক বড় ব্যাপার। আমরা জনগণ যদি ভাল না হই কোন প্রধানমন্ত্রীই একা একটা দেশের উন্নতি করতে পারেনা। আরেকটা কথা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়া বেফাঁস কথা বইলেন না। মানুষটা পরিবারের সবাইকে হারিয়ে একা এরকম মুসতাক মার্কা একটা মুর্খ জাতি নিয়ে যেভাবে ১৪ বছর ধরে দেশটাকে খুব সুন্দর ভাবে চালিয়ে যাচ্ছে, কখনো একটা ধন্যবাদ দিয়েছেন? তিনি পারতেন এদেশে না এসে বাবা মা তুলে গালিগালাজ না খেয়ে পায়ের ওপর পা রেখে বিদেশ গিয়ে থাকতে। একটা মানুষ একা আর কত করবে? প্রধানমন্ত্রী, নেতা, বা সরকারি কর্মকর্তা বাদে আপনার আমার কি কিছুই করার নাই দেশের জন্যে? 

Tag
আরও খবর